আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত হয়নি: জামায়াত আমির

আপডেট : ১১ জুন ২০২৬, ১০:৫২ পিএম

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।’

পোস্টে জামায়াত আমির আরও বলেন, ‘তা না করে যে হাসপাতালটি গরিবের হাসপাতাল নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।’

ড. শফিকুর রহমান বলেন, ‘তাছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।’

ব্যাংক–বীমাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশবাসীকে অধিকার ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান...
বরিশালে জামায়াতের রুকন শিক্ষা শিবিরে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারি দল জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তিনি সাংবিধানিক সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার দাবি জানান।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘খারাপ’ উল্লেখ করে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার...
প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বিষয়ে...
২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায়...
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ ২০২৬
আরেকটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট। ওয়ানডে’তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করল টাইগাররা। আজ মিরপুরে তিন-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদেরকে ৫ উইকেটে হারিয়েছে...
লোডিং...

এলাকার খবর