বিশেষ ক্যাম্পেইনের পরও হামের টিকা পায়নি অনেকে

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

বিশেষ ক্যাম্পেইনের পরও হামের টিকার আওতার বাইরে অনেক শিশু। ঢাকার দুই হাসপাতালে ভর্তি ৮ মাস বা তার বেশি বয়সী ৫০ ভাগ শিশুর অভিভাবকই বলেছেন, সন্তানকে টিকা দেননি। ইপিআই সেন্টারের তথ্য বলছে, এখনও প্রতিদিন অনেক শিশুকে টিকা দিতে নেওয়া হচ্ছে, যাদের বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। ৯৫ ভাগ শিশুকে টিকা না দিতে পারলে সুফল মিলবে না, বলছেন বিশেষজ্ঞরা। 

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতালের হাম ওয়ার্ডের এক ও দুই নম্বর শয্যায় চিকিৎসাধীন, শরীয়তপুরের আয়ান ও কুমিল্লার চান্দিনার মারিয়াম। দুটি শিশুরই বয়স ৮ মাস।  

হাম প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ ক্যাম্পেইনের আওতায় এ দুই শিশুরই টিকা পাওয়ার কথা ছিল। কিন্তু এই দুজন ছাড়া হাসপাতালটির বেশিরভাগ রোগীর অভিভাবক জানালেন, নানা কারণে টিকা দিতে পারেননি সন্তানদের।

ইপিআই ভবন টিকাকেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট মজিবর রহমান বলেন, ‘২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনের পরও এখনও প্রতিদিন টিকা নিতে যাচ্ছে শিশুরা।’ 

এখনও কমেনি দেশব্যাপী হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে হাজারেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সম্মিলিত পদক্ষেপ না নিলে প্রাদুর্ভাব কমবে না। 

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম বলেন, ‘সম্মিলিত পদক্ষেপ না নিলে হামের প্রাদুর্ভাব কমবে না।’

রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বর্তমানে ভর্তি ৩৭৭ জন হাম রোগী। আর আগারগাঁওয়ের শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১০৬ জন।

গত ১৫ মার্চ থেকে সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন। আর হামের উপসর্গ দেখা গেছে ৮৩ হাজার ১৩৯ জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। আর হাসপাতাল থেকে...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান...
সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৩১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৮ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য...
প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বিষয়ে...
২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায়...
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
লোডিং...

এলাকার খবর