ধার করে স্ত্রীর সেমিস্টার ফি দেওয়া হান্নান মাসউদ কেন হলফনামায় সততা দেখালেন না: রাশেদ

আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:৫১ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করে তাঁর এমপি পদ বাতিল হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

রাশেদ খান লিখেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসউদ। ভবিষ্যতে ব্যবসাবাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে হলফনামা হান্নান মাসউদকে তার আইনজীবী করার পরামর্শ দিয়েছেন বলে মাসউদ জানিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন, তার স্থাবর সম্পদ নাই। তার মানে তার হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা।

তিনি লিখেছেন, হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে গত ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য (এমপি) পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশ করা হয়েছে।

রাশেদ খান লিখেছেন, আমি হান্নান মাসউদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি, তা সত্য না কি মিথ্যা, তা হান্নান মাসউদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়।

বিএনপির প্রার্থী হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ে পরাজিত হওয়া রাশেদ খান আরও লিখেছেন, কিছুদিন আগে হান্নান মাসউদ দাবি করেছেন, সে তার সহধর্মিণীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের থেকে ধার করে। আর নতুন বাড়ি করার জন্য ইট কিনেছে, কিন্তু ৩ লাখ টাকা এখনো বাকি! টাকার অভাবে শোধ করতে পারছেন না ! একজন এমপি এতো গরীব, এতো সৎ! আহারে। হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি?

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারত কখোনো সম্মানজনকভাবে সম্পর্ক ডিল করে নাই। তারা শুধু শেখ পরিবার আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখেছে।
জামায়াত আমির বলেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনস্বার্থবিরোধী আচরণ থেকে বেরিয়ে আসতে চায় বিরোধীদল। সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেও সমাধান না পাওয়ার আক্ষেপ জানান তিনি। 
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে সংসদে আলোচনা-সমালোচনা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে, সন্তানদের...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী...
এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
সফরে দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে...
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর