হাতির সঙ্গে ভাব জমিয়েছিলেন কোয়েল!

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম

আসন্ন দুর্গাপূজায় সিনেমা মুক্তির লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে। এরইমধ্যে অভিনয়শিল্পীরাও কোমর বেঁধে নতুন ছবির প্রচারে নেমেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়—টলিউড মহারথীদের কে নেই এই তালিকায়! পিছিয়ে নেই কোয়েল মল্লিকও। দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। পরিচালনায় অরিন্দম শীল। 

টলিউডের অনেক অভিনেতার সঙ্গেই এরইমধ্যে অভিনয় করেছেন নায়িকা। কারও সঙ্গে কাজ করতে গেলে তাঁর সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হয়। নতুন সিনেমাটিতে নায়িকার সহ-অভিনেতা হিসেবে কাজ করেছে একটি হাতি। তার সঙ্গে কীভাবে অভিনয় করলেন কোয়েল? সেই ঝলকই পাওয়া গেল তাঁর নতুন ইনস্টাগ্রাম পোস্টে।

কীভাবে হাতির সঙ্গে ভাব জমালেন নায়িকা? ভিডিওতে দেখা গেল সেই চিত্র। কখনও হাতির গায়ে-মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। আবার কখনও হাতিটির মুখে খাবার হিসেবে তুরে দিচ্ছেন লাউ। ভিডিওটি পোস্ট করে কোয়েল লেখেন, ‘শুটিংয়ের আগে সাধারণত আমি আমার প্রতিটি সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করি। তবে নতুন সহ-অভিনেতর সঙ্গে কাজ করে বেশ ভাল লেগেছে। খুব মিষ্টি একজন সহ-অভিনেতাকে পেয়েছিলাম।’

প্রসঙ্গত, সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘সারান্ডায় শয়তান’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে কোয়েলের এই ছবি। শুটিং হয়েছে ছোট নাগরপুর মালভূমির জঙ্গলে। কোয়েল ছাড়াও সিনেমাটিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চ্যাটার্জি, অসীম রায়চৌধুরী, কমলিকা ব্যানার্জি প্রমুখ। আগামী ১৮ অক্টোবর এটি মুক্তির কথা রয়েছে।

ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর