নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে যা করতে চায় ইরান–সিরিয়া  

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:২৪ পিএম

ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নিয়ে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইরানের সংবাদমাধ্যম নুর নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফোনালাপে ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামি দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান রাইসি ও আসাদ। রাইসি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ বন্ধ করতে ইসলামী ও আরব দেশগুলোকে এক হতে হবে। তাঁর মতে, একমাত্র বিশ্বব্যাপী ইসলামি ঐক্য স্থাপনের মধ্য দিয়েই ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো সম্ভব। 
 
এর আগে যুদ্ধ নিয়ে গতকাল বুধবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চীনের মধ্যস্থতায় সৌদি ও ইরানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি ছিল দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের প্রথম ফোনালাপ। 

ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাইসি ও সৌদি ক্রাউন প্রিন্স ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধ বন্ধে আলোচনা করেছেন।  আলোচনায় সৌদি ক্রাউন প্রিন্স বলেন, চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেয়াদের সঙ্গে আলোচনার জন্য সম্ভাব্য সব চেষ্টা করছে সৌদি। 

৭ বছরের বৈরিতার পর চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হয়। সেই সঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাস খোলে। 

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে ইসরায়েল সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েলি হামলায় গাজায় ১১শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫ হাজার ৬০০ জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১২শ ছাড়িয়েছে।  

ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি...
যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৮ দেশের ২০টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এমনটাই...
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। তবে আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর