মসৃণ ত্বক পেতে কী করবেন

বয়সের সঙ্গে সঙ্গে হারাতে থাকে ত্বকের মসৃণতা। এটাই ত্বকের স্বাভাবিক নিয়ম। তাই বলে কি ত্বকের যত্ন নিবেন না। অবশ্যই নিতে হবে। অ্যাকনে, র‌্যাশ বা ব্ল্যাকহেডসের কারণেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। যা আপনার কোমল ত্বককে করে তোলে রুক্ষ। ঘরোয়া যত্নে ত্বক কোমল এবং মসৃণ করার উপায় জানালেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিন।

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

তৈলাক্ত ত্বকের বড় রোমকূপের সমস্যা বেশি হয়। অনেকসময় মিশ্র ত্বকের তৈলাক্ত অংশেও দেখা যায় এই সমস্যা। এর মূল কারণ ত্বকের তেল নিঃসরণকারী গ্রন্থির অতিরিক্ত কার্যকারিতা। এর ফলে রোমকূপের মুখ আটকে যায়। ফলে রোমকূপের মুখ বড় হয়ে যায়। পরবর্তীতে ত্বকের দৃঢ়তা কমতে থাকে। এই সমস্যা থেকে বাচতে রোমকূপের মুখ পরিষ্কার রাখা প্রয়োজন। দেখবেন ধীরে ধীরে মুখ ছোট হয়ে আসবে। 

তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন। এরপর তুলায় করে লাগিয়ে নিতে হবে অ্যাস্ট্রিনজেন্ট লোশন বা স্কিন টনিক। আর একটি কাজ করলে ত্বকের কোমলতা ফিরে পাবেন। সেই সঙ্গে ত্বক হবে মসৃণ। মুলতানি মাটি এবং গোলাপজল মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারে। এটি প্রতিদিন ব্যবহারে ভাল ফলাফল পাবেন। প্যাক লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলুন। তাহলে ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব কমবে। সেই সঙ্গে পরিষ্কার হবে রোমকূপও। 

আবার ডিপ পোর ক্লেনজিং স্ক্রাব ব্যবহারে মিলবে উপকার। তবে মুখের ত্বকের জন্য খুব বড় দানার স্ক্রাব ব্যবহার না করাই ভাল। এতে অ্যাকনের সমস্যা আরও বেড়ে য়েতে পারে। যে অংশে রোমকূপের মুখ বেশ বড়, সেখানের বাড়তি যত্ন নিতে হবে। সেখানে ওটস এবং ডিমের সাদা অংশের মিশ্রণে একটি প্যাক বানিয়ে নিন। সপ্তাহে অন্তত দু’বার লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতেও ত্বক হবে মসৃণ।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর