তৈলাক্ত ত্বকের জন্য প্যানকেক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম

নিমন্ত্রণের জন্য ভারী মেকআপ আদর্শ। আর এ মেকআপে প্যানকেক মাস্ট। কারণ প্যানকেক অনেকক্ষণ স্থায়ী হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য। এসব ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্যানকেক দারুণ উপযোগী। ক্রিমবেসড মেকআপের চেয়ে প্যানকেক অনেক বেশি স্থায়িত্ব দেয়। ত্বকে এক ধরনের ম্যাট ফিনিশ লুক পাওয়া যায়। ফলে আপনার ত্বক দেখাবে আরও বেশি কোমল এবং মসৃণ। 

অনেকের কাছে প্যানকেক ব্যবহার একটু কঠিন মনে হতে পারে। তবে কয়েকটা বিষয় মাথায় রাখলেই সহজ হয়ে যাবে। দেখবেন পরে প্যানকেকের সাহায্যেই মেকআপ করতে চাইবেন। এটি ব্যাবহার সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে। এই নিয়মগুলো মানলে দেখবেন নিমেষে করছেন প্যানকেক মেকআপ। 

প্রথমেই স্প্রের সাহায্যে মেকআপ স্পঞ্জ একটু ভিজিয়ে নিন। এরপর স্পঞ্জের একদিকে প্যানকেক লাগান। খেয়াল রাখবেন খুব বেশি চাপ যেন না লাগে। এবার ধীরে ধীরে পুরো মুখে লাগিয়ে নিন। শুধু মুখেই নয়, চোখের পাতায়ও প্যানকেক লাগান। মুখের ত্বকের সঙ্গে ঘাড় ও মেকআপ একই রাখতে এখানেও প্যানকেক লাগান। তবে পোশাকের কাট অনুযায়ী ঘাড় এবং গলাতে প্যানকেক করতে হবে। 

এবার স্পঞ্জের উলটোদিক দিয়ে প্যানকেক সারা মুখে ব্লেন্ড করে নিতে হবে। এমনভাবে ব্লেন্ড করুন যাতে স্কিনটোন ইভেন দেখতে লাগে। তারপর মেকআপ মুখে বসার কিছুক্ষণ সময় দিতে হবে। অতিরিক্ত মেকআপ বল্টিং পেপার দিয়ে মুছে নিন। সবশেষে মেকআপ ব্রাশ দিয়ে সেটিং পাউডার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন। এতে মুখ মসৃণ এবং কোমল দেখাবে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর