বিশ্বের দূষিত ৬ শহরের তিনটিই ভারতের 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ এএম

গত কয়েকদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ ভয়ানক মাত্রায় রয়েছে। আজ রোববার বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলোর তালিকায় প্রথম স্থানেই রয়েছে দিল্লি। তবে শুধু দিল্লি নয়, দূষণের তালিকায় শুরুর দিকে রয়েছে দেশটির কলকাতা ও মুম্বাইয়ের নামও। 

সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, আজ ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, বাতাসের গুণমান ১৮৯। পঞ্চম স্থানে করাচি। সেখানে বাতাসের গুণমান ১৬২। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, বাতাসের গুণমান ১৬২। তালিকায় এরপর রয়েছে চীনের বেশ কয়েকটি শহর।

দূষণের তালিকায় শুরুর দিকে রয়েছে কলকাতা ও মুম্বাইয়ের নামও। ছবি: আইকিউএয়ার 

প্রতি বছর শীতের শুরু থেকেই দূষিত হয়ে উঠতে শুরু করে দিল্লির বাতাস। মূলত পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, উত্তর প্রদেশ ও পাঞ্জাবে কৃষিজমিতে খড়কুটো পোড়ানোর কারণে দূষণ ছড়ায়। সেইসঙ্গে গাড়ি ও নির্মাণ প্রকল্পের দূষণ তো রয়েইছে। কম তাপমাত্রা ও বাতাসের গতির অভাবে দ্রুত বায়ু দূষণ বাড়ে। এ ছাড়া উৎসবের সময় পটকা ও বাজি ফোটানোয় বায়ুর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

এদিকে দূষণ বাড়লেই পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতাও। প্রতি বছরের মতো এ বছরও দিল্লিতে চরম বায়ু দূষণের কারণে বাড়ির বাইরে বের হলেই চোখে জ্বালা-পোড়া, গলাসহ শরীরের নানা স্থানে চুলকানি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এমন অবস্থায় সকলকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। 

ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
ভিন্ন আদর্শের রাষ্ট্র হলেও গত ৭৫ বছরে চীন ও পাকিস্তান গড়ে তুলেছে শক্তিশালী কৌশলগত জোট। ভারতকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, সামরিক সহযোগিতা, পারমাণবিক কর্মসূচি এবং সিপেকসহ অর্থনৈতিক প্রকল্প দুই দেশকে আরও...
বেকারত্ব, অর্থনৈতিক উদ্বেগের মতো নানা কারণে হতাশায় ভোগা ভারতীয় তরুণদের ঐক্যবদ্ধ করেছে দেশটির প্রধান বিচারপতির এক তীর্যক মন্তব্য। বেকার ও অলসদের তেলাপোকার মতো পরজীবী বলায় চটেছেন জেন-জিরা। মন্তব্যের...
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের উৎপাদন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নোত্তরের এক পর্যায়ে একথা বলেন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর