ভয়াবহ বায়ু দূষণ, দিল্লিতে সব স্কুল বন্ধ 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:১৫ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় শুক্র ও শনিবার দুই দিন সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরিস্থিতর আরও অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার সকালে দিল্লির কোনো কোনো স্থানের বায়ুমানের সূচক (একিউআই) ছিল প্রায় ৪৭৩। একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচনা করা হয়। আর তা ৪০০-এর বেশি হলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। আর যারা অসুস্থ তাদের অবস্থা গুরুতর হওয়ার ঝুঁকি থাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লির বাসিন্দারা শুক্রবার চোখে জ্বালা-পোড়া, গলাসহ শরীরের নানা স্থানে চুলকানির অভিযোগ করেছেন। অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। এ অবস্থায় বায়ু দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ারের চাহিদা বাড়ায় পণ্যটির সংকট দেখা দিয়েছে।

সাধারণত শীতের সময়ে দিল্লির পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। এর মূলে রয়েছে পার্শ্ববর্তী রাজ্যে ফসলের অবশিষ্ট পোড়ানো। বাতাসের মাধ্যমে ওই পোড়ানো ধোঁয়া রাজধানীতে প্রবেশ করে। এ ছাড়া উৎসবের সময় পটকা ও বাজি ফোটানোয় বায়ুর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, আজ শুক্রবার বায়ু দূষণের সূচকে ভারতের দিল্লি সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। এরপর পাকিস্তানের লাহোর। 

২০২২ সালে ভারতের সবচেয়ে দূষিত শহর ছিল রাজস্থানের ভিওয়াদি। এটি দেশটির উত্তরে অবস্থিত। একই সঙ্গে তা ছিল বিশ্বের তৃতীয় দূষিত শহর। ওই বছর নয়াদিল্লি ছিল বিশ্বের চতুর্থ দূষিত শহর। প্রথম ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় চীনের হোতান।

ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
ভিন্ন আদর্শের রাষ্ট্র হলেও গত ৭৫ বছরে চীন ও পাকিস্তান গড়ে তুলেছে শক্তিশালী কৌশলগত জোট। ভারতকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, সামরিক সহযোগিতা, পারমাণবিক কর্মসূচি এবং সিপেকসহ অর্থনৈতিক প্রকল্প দুই দেশকে আরও...
বেকারত্ব, অর্থনৈতিক উদ্বেগের মতো নানা কারণে হতাশায় ভোগা ভারতীয় তরুণদের ঐক্যবদ্ধ করেছে দেশটির প্রধান বিচারপতির এক তীর্যক মন্তব্য। বেকার ও অলসদের তেলাপোকার মতো পরজীবী বলায় চটেছেন জেন-জিরা। মন্তব্যের...
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের উৎপাদন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নোত্তরের এক পর্যায়ে একথা বলেন...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর