চীন আর পাকিস্তানের সম্পর্ক কবে থেকে, কীভাবে হলো

আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:১৫ পিএম

একদিকে কমিউনিস্ট চীন, অন্যদিকে ধর্মভিত্তিক পাকিস্তান। ভিন্ন রাষ্ট্রব্যবস্থা ও আদর্শ নিয়ে দুদেশ গত ৭৫ বছরে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে। আয়রন ব্রাদার্স, অল ওয়েদার ফ্রেন্ডের মত শব্দগুলো দুই দেশের সম্পর্ককে খাঁটি বন্ধুত্বের তকমা দিলেও বাস্তবে এ সম্পর্ক অনেক বেশি ভূরাজনীতি, নিরাপত্তা আর পারস্পরিক প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেছে।

১৯৬৩ সালের মার্চে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সীমান্ত চুক্তির আওতায়, হংকংয়ের আয়তনের প্রায় ৫ গুণ বড় ৫ হাজার ১৮০ বর্গকিলোমিটারের শাকস/গাম উপত্যকা চীনের কাছে হস্তান্তর করে ইসলামাবাদ। ভারত এই অঞ্চলকে কাশ্মীরের অংশ হিসেবে দাবি করে আসছে।

১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের মাত্র ৩ মাস পর হওয়া এই চুক্তির পেছনে ছিল স্পষ্ট কৌশলগত হিসাব। পাকিস্তান বুঝেছিল, বিতর্কিত এই অঞ্চলে ভারতের একক দাবির চেয়ে চীনের উপস্থিতি তাদের জন্য বেশি সুবিধাজনক।

বিশ্লেষক আবিদ হুসেইনের ভাষায়, এখান থেকেই শুরু হয় আয়রন ব্রাদার্স সম্পর্কের বাস্তব রূপ। আদর্শগত পার্থক্য থাকলেও, ভারতকে ঘিরে যৌথ নিরাপত্তা উদ্বেগ দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসে।

১৯৫০ সালে পাকিস্তান ছিল প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যারা কমিউনিস্ট চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। পরে পারমাণবিক কর্মসূচি, সামরিক সহযোগিতা ও কৌশলগত সমর্থনের মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর হয়।

বিশেষ করে ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তানের সক্ষমতা গড়তে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন বিশ্লেষকেরা।

সময় গড়ানোর সঙ্গে সম্পর্ক বিস্তৃত হয় অর্থনীতি ও অবকাঠামোতেও। ২০১৫ সালে চালু হওয়া সিপেক প্রকল্প পাকিস্তানের বন্দর, মহাসড়ক ও বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আনে।

৭৫ বছরের এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, বরং কৌশলগত স্বার্থের শক্ত জোট। বৈশ্বিক রাজনীতি বদলালেও, বেইজিং ও ইসলামাবাদের কাছে এই সম্পর্ক আজও সমান গুরুত্বপূর্ণ।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর