বায়ু দূষণে পেছাল দিল্লি, এগোলো ঢাকা

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম

গত এক সপ্তাহ ধরে ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ ভয়ানক পর্যায়ে ছিল। তবে হালকা বৃষ্টির পর সেখানকার দূষণ পরিস্থিতির আজ অনেকটা উন্নতি হয়েছে। গতকাল দিল্লি ও নয়ডার অনেক এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা কমেছে। বায়ুদূষণ কমেছে উল্লেখযোগ্য হারে। 

শুক্রবারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে নেমেছে দিল্লি। অথচ গত এক সপ্তাহে ৪০০-এর বেশি স্কোর নিয়ে শীর্ষে ছিল। বর্তমানে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা। শহরটির বায়ুর মান ২৭৪, যা খুবই অস্বাস্থ্যকর। 

সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, বায়ু দূষণ তালিকায় বর্তমানে কলকাতার পরই ঢাকা। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুর মান আজ ১৮৮। গত কয়েকদিন বায়ু দূষণে চার ও পাঁচ নম্বরে ছিল ঢাকা। 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়। গত এক সপ্তাহ ধরে ধোঁয়াশায় ঢাকা পড়ে ছিল নগরী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয় দিল্লিবাসীদের।

এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয় স্কুল। আরোপ করা হয় বিভিন্ন বিধিনিষেধ। তবে এতে খুব একটা কাজ হচ্ছিল না। দূষণ কমাতে তাই অন্যতম উপায় হিসাবে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পরিকল্পনা করছিল দিল্লি কর্তৃপক্ষ। এর মধ্যেই প্রাকৃতিকভাবে বৃষ্টি হয়, মেলে স্বস্তি।

সড়কের পাশে, রোড ডিভাইডার বা ঝিল-পার্কের গাছ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গোড়ায় মাটি না থাকায় ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ছে এসব গাছ। গবেষক ও নগরবিদরা বলছেন, ভুল প্রজাতির গাছ দিয়ে নগরে সবুজায়ন হয়েছে। পরিচর্যার অভাবে...
শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হাওরাঞ্চলে উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘হাওর অঞ্চলবাসী, ঢাকা’। হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ,...
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা বাড়ছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর