ওটিটিতে মুক্তি পাচ্ছে জয়ার বলিউড ছবি

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

গত বছরের শেষদিকে বলিউডে নাম লেখান বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ‘পিঙ্ক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ‘করক সিং’-এ অভিনয় করেন তিনি। আর এ ছবির মাধ্যমেই প্রথমবার বাংলা ভাষার বাইরে অন্য ভাষার ছবিতে দেখা যাবে জয়াকে। এরই মধ্যে ছবিটির মুক্তির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ভারতের কোনো সিনেমা হলে নয়, ‌‘করক সিং’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি। আর এ দিয়েই দুটি নতুন মাত্রা যোগ হচ্ছে জয়ার ক্যারিয়ারে। কেননা এবারই প্রথম ওটিটিতে হাজির হচ্ছেন জয়া। সবচেয়ে বড় কথা, বলিউডে অভিষেক করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতীও।

জানা গেছে, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘করক সিং’। পর্দায় অ্যামনেশিয়ায় আক্রান্ত এ কে শ্রীবাস্তব নামের একজনের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। চরিত্রটি তাঁর অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য। পোস্টারটি শেয়ার করে জি-ফাইভ লিখেছে, ‘অনেক গল্প কিন্তু একটাই সত্য। মিথ্যার ভীড়ে করক সিং কি তা দেখতে পাবেন?’

এ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রটি নিয়ে ধারণা পাওয়া গেলেও জয়া সম্পর্কে কিছু জানা যায়নি। তবে গণমাধ্যমে জয়া আহসান বলেছেন, ‘এতে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই এক ধরনের রোমাঞ্চ কাজ করেছে। হ্যাঁ বলতে বেশি সময় নিইনি। কারণ, এটি বানাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেক দিন ধরেই তাঁদের সঙ্গে কাজ করতে চাইছিলাম। প্রথম হিন্দি সিনেমায় তাঁদের একসঙ্গে পাওয়া আমার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’ 
 

প্রসঙ্গত, সর্বশেষ দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’। সৃজিত মুখার্জির পরিচালিত সিনেমাটি টলিউড বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। এর আগে পশ্চিমবঙ্গে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়ার আরেক সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর