ঢিলেঢালাভাবে চলছে অবরোধ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফার দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশে ঢিলেঢালাভাবে চলছে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ ভোর থেকে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাতেও চাকরিজীবী ও কর্মজীবীরা তাদের গন্তব্যে যায়।

যাত্রীরা জানান, আতঙ্ক থাকলেও জীবিকার তাগিদেই বাইরে বেরিয়েছেন তাঁরা।

তবে বাস চালকদের দাবি, অবরোধের কারণে সড়কে যাত্রী কম।

এর আগে, গতকাল সকালে রাজধানীর উত্তরা, বনানী, ফার্মগেট, যাত্রাবাড়ীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করেছে সড়কে।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বাড়তি নজরদারি। সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকার আশপাশের জেলায়ও মোতায়েন করা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর মহাখালী, বনানী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সাভারের বলিয়ারপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বনানীতে দগ্ধ একজনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

তেজগাঁও ফায়ার সার্ভিস ইনচার্জ নাজিমুদ্দিন সরকার জানিয়েছেন, রাত ৮টা ২০ মিনিটে মহাখালীর নাবিস্কো কারখানার সামনে শ্যামলী বাংলা পরিবহনের বাসে আগুনের খবর পাওয়া যায়। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া রাত ১০টার দিকে বনানীতে বাংলাদেশ বিমানের স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মানিক দাস নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি বিমানের ক্লিনার হিসেবে কাজ করতেন।  আবার রাজধানীর মুগদায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন থেকে ৯ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত সারা দেশে মোট ১২৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১০টি এবং ৮ ও ৯ নভেম্বর মোট ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়। 

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী। 

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত। পরে তৃতীয় দফা অবরোধের শেষদিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন করে রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর