বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের মাধ্যমেই নির্ধরিত হওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল সোমবার তাঁর নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন। ম্যাথিউ মিলার বলেন, ‘আমি এর আগে অনেকবার যা বলেছি সেটাই আবার বলছি। সেটি হচ্ছে, আমরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের দ্বারা নির্ধারিত হবে।’

যুক্তরাষ্টের অবস্থান ব্যাখ্যা করে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। আমরা কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে অন্য কোনো রাজনৈদিক দলকে সমর্থন করি না।’

বাংলাদেশের শাসক দল এবং বিরোধী দলগুলোর কাছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি লেখার বিষয়ে ম্যাথিউ মিলারকে একজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি। মিলার বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সাংবাদিকের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। তবে আমি এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকব।’

ম্যাথিউ মিলার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি বহুবার বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার—সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী এবং সুশীল সমাজের।’

এর আগে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন উজরা জেয়া।

এ ছাড়া গত ৬ জুন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
আজ বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো ব্যবহার করে ও ফটোকার্ডের আদলে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। সম্প্রতি ছড়ানো ওই দুটি কার্ডই ভুয়া।
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর