মরণোত্তর 'আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার' পেলেন লুনা শামসুদ্দোহা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৩২ এএম

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী ব্যক্তিত্ব লুনা শামসুদ্দোহা। তিনি বাংলাদেশে ছবি ও আঙুলের ছাপযুক্ত ভোটার তালিকা প্রণয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মরণোত্তর আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার 'মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' লাভ করেছেন। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ (আইসিপিএস) এবং পর্তুগিজ জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি লিসবনে আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে লুনা শামসুদ্দোহার একমাত্র কন্যা রীম শামসুদ্দোহার হাতে ‌'মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৩' তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পর্তুগিজ জাতীয় নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট সোরেতো ডি ব্যারোসসহ বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাহিদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

লুনা শামসুদ্দোহা ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আইসিপিএস জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনায় অমূল্য অবদান রাখার জন্য লুনাকে এবার নির্বাচনী পুরস্কার 'মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজের (আইসিপিএস) প্রধান নির্বাহী ম্যাট গোখুলের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার ২০২৩ বাছাইয়ের কাজ করেন। বিচারক প্যানেলে আরও ছিলেন পর্তুগিজ জাতীয় নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট সোরেতো ডি ব্যারোস, ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাহিদী, মার্কিন নির্বাচন সহায়তা কমিশনের সদস্য টমাস হিকস, ইলেক্টোরাল সাইকোলজি অবজারভেটরির ডিরেক্টর মাইকেল ব্রুটার, মেক্সিকোর ফেডারেল জুডিশিয়ারির ইলেক্টোরাল ট্রাইব্যুনালের সাবেক ডিরেক্টর আলবার্তো গুয়েভারা, ইলেক্টোরাল ইন্টিগ্রিটি প্রজেক্টের ডিরেক্টর টবি জেমস, দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের চিফ ইলেক্টোরাল অফিসার জন হলিন্স, অন্টারিওর সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা সাই মামাবোলো, লিথুয়ানিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান লরা মাতজোসাইটে এবং সেন্টার ফর ইলেক্টোরাল সিস্টেমস ডেভেলপমেন্ট, রিফর্মস অ্যান্ড ট্রেনিং অব জর্জিয়ার ডিরেক্টর নাটিয়া জালিশভিলি।

উল্লেখ্য, লুনা শামসুদ্দোহা বাংলাদেশে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের জন্য ছবি এবং আঙুলের ছাপযুক্ত ভোটার নিবন্ধনে ব্যবহৃত সফটওয়্যার উদ্ভাবনে যুক্ত ছিলেন। লুনার প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে পার্টনার ছিল। মাল্টি-বায়োমেট্রিকসহ এই ভোটার নিবন্ধন সফটওয়্যার বিশ্বে প্রথম এবং বিভিন্ন দেশে এর ব্যবহার হচ্ছে।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর