এরশাদের ২ আসনেই লড়বেন জিএম কাদের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

২৮৭ আসনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর–৩ ও ঢাকা–১৭ আসন থেকে নির্বাচন করবেন। এই দুটি আসনে নির্বাচন করতেন দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ।

তবে বর্তমানে রংপুর–৩ আসনে দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। ২০১৯ সালের অক্টোবরে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে এরশাদের ছেলে সাদ এরশাদ নির্বাচিত হন।

এ ছাড়া জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নির্বাচন করবেন কিশোরগঞ্জ–৩ আসন থেকে। বর্তমানে এই আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য।

এ ছাড়া আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন করবেন চট্টগ্রাম–৫ থেকে। রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী–১ আসন থেকে নির্বাচন করবেন।

বাকি ১৩ আসনের মধ্যে দলের প্রধান উপদেষ্টা রওশন এরশাদের জন্য ময়মনসিংহ–৪ খালি রাখা হয়েছে।

এর আগে রোববার আওয়ামী লীগ ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে। এতে বলা হয়, ঢাকা–১৭ থেকে লড়বেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ও রংপুর–৩ আসন থেকে লড়বেন তুষার কান্তি মন্ডল। আর কিশোরগঞ্জ–৩ আসন থেকে লড়বেন মো. নাসিরুল ইসলাম খান।

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর