বিশ্বের পঞ্চম প্রভাবশালী নারী টেইলর সুইফট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

সাম্প্রতিক বছরগুলোয় বিশ্ব সংগীতের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। একের পর এক রেকর্ডে তিনি নিজেকেই ছাড়িয়ে গেছেন। কখনো অ্যালবাম, কখনো-বা গানে ছিলেন বিলবোর্ড চার্টের শীর্ষে। এ ছাড়া সর্বশেষ কনসার্ট ট্যুরেও সুইফটিদের উন্মাদনায় ভাসিয়েছেন তিনি। আর এবার তো উঠে এলেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তালিকার শীর্ষে রয়েছেন উরসুলা ভন দের লেয়েন। ৬৫ বছর বয়সী এই বেলজিয়ান নারী ২০১৯ সাল থেকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, সামগ্রিক প্রভাবশালী তালিকায় ৩৩ বছর বয়সী টেইলর সুইফটের অবস্থান পঞ্চম। এই মার্কিন মিউজিক সেনসেশনের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকারও বেশি!

টেইলর সুইফট সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন। তাঁর সম্পদ বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে বহুল আলোচিত ‘দ্য এরাস ট্যুর’ (ধারাবাহিক কনসার্ট)। টেইলর সুইফটই একমাত্র সংগীতশিল্পী, যিনি শুধু গান ও পারফরম্যান্স দিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

১২টি গ্র্যামি অর্জন করা টেইলর সুইফট শিক্ষাক্ষেত্রে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। ফোর্বস-এ যদিও তাকে ‘সিঙ্গেল’ বলা হয়েছে। তবে শোনা যায়, বর্তমানে এই গায়িকা মার্কিন ক্রীড়া তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন।

প্রসঙ্গত, প্রভাবশালী নারীর তালিকায় টেইলর সুইফটের পর ৩০ পর্যন্ত কোনো বিনোদন তারকা জায়গা পাননি। ৩১তম স্থানে রয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব ও উদ্যোক্তা অপরাহ উইনফ্রে। তাঁর সম্পদের পরিমাণ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। তারকা হিসেবে তৃতীয় এবং সামগ্রিক তালিকায় ৩৬তম স্থানে আছে গায়িকা বিয়ন্সের নাম। ৪২ বছর বয়সী এই গায়িকার সম্পদের পরিমাণ অবশ্য উল্লেখ করা হয়নি।

‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’—সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে...
পাপারাৎসিদের ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখে পোজ দেওয়াটাই যেন স্বাভাবিক দৃশ্য। তবে সব সময় যে পরিস্থিতি এতটা স্বস্তিদায়ক থাকে না, তারই প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্ষেত্রে। একের...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর