বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে একসঙ্গে দাঁড়ালেন শিল্পীরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পিএম

বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) আজ। এ উপলক্ষে ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিল্পীসমাজ’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্র তারকা ও সংশ্লিষ্টদের সংগঠন ‘আমরা শিল্পীসমাজ’।

আজ রোববার দুপুরে বিএফডিসি চত্বরে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন সূচন্দা, অঞ্জনা, নূতন, তারিন, ফেরদৌস, রিয়াজ, নিপুণ, মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

আয়োজনে রিয়াজ বলেন, ‘আগুনসন্ত্রাস হলো ঘৃণ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড যারা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।’

এ সময় ফেরদৌস বলেন, ‘আপনারা যারা মানবাধিকারের কথা বলেন তারা কি ভুলে গেছেন যে আগুন-সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন। মানুষকে পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘন। আপনারা মানবাধিকারের কথা বলেন, অথচ নিজেরাই জ্বালাও পোড়াও করছেন। সামনে নির্বাচন। আমরা সবাই চাই একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তা অনুষ্ঠিত হোক। দেশের জনগণ কখনও অশান্তি চায় না।’ 

চিত্রনায়িকা নূতন বলেন, ‘আমাদের এখানে এসে তো সমাবেশ করার কথা নয়। প্লিজ আপনারা আগুন নিয়ে খেলা বন্ধ করুন। দেশের মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষকে আর কষ্ট দেবেন না।’ 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘সাধারণ মানুষের চলাচলের বাহন হলো বাস। আর এখন মানুষরা বাসে উঠতে ভয় পাচ্ছে। কর্মক্ষেত্রে যেতে পারছে না। প্রভাব পড়ছে তাদের আর্থিক সংস্থানের। আমার প্রশ্ন হলো, নির্বাচন এলেই কেন সাধারণ মানুষের মৃত্যু হয়?’

শিল্পীরা শান্তিপূর্ণ নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা করেন।

কারাবন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন কারাফটকেই। শনিবার সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয়...
দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত হয়ে আবারও আলোচনায় আসেন তিনি।...
দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায়...
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সুপারহিট সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। ১৯৯৮ সালে টিভি প্রিমিয়ারের পর দর্শকের আগ্রহে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ছবিটি। পরিচালনা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর