স্বাস্থ্যসেবায় গুগলের নতুন এআই মডেল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেলের ঘোষণা দিয়েছে গুগল। সম্পূর্ণ নতুন ধরনের এআই মডেলটি বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবে বলে দাবি প্রযুক্তি জায়ান্টটির। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গুগলের নতুন এআই মডেলটির নাম মেডএলএম। এটি স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের জন্য ফাইন-টিউন করা ফাউন্ডেশন মডেলের একটি অংশ। গুগলের মতে, স্বাস্থ্যসেবা সংস্থাগুলো মৌলিক কাজ থেকে শুরু করে জটিল কাজ পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য এআইয়ের ব্যবহার করতে আগ্রহী।

গুগল জানায়, স্বাস্থ্যসেবা খাতে জেনারেটিভ এআই রূপান্তরমূলক সম্ভাবনা আনতে আগ্রহী। এ মডেলটির মাধ্যমে প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারসহ পেশাদারদের সংযুক্ত করবে। এ জন্য গুগল গবেষক, স্বাস্থ্য ও জীববিজ্ঞান সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবার মডেল উন্নয়নে কাজ করছে।

মেডএলএমের অন্তর্ভুক্ত দুটি এআই মডেল স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তি ও গবেষকদের সহায়তা করবে। গুগলের ব্লগ পোস্টে কম্পানিটির হেলথকেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড সলিউশনের গ্লোবাল ডিরেক্টর অশিমা গুপ্তা জানান, মেডএলএম স্যুটের দুটি ভাগ রয়েছে—লার্জ ও মিডিয়াম সাইজ এআই মডেল। অর্থের বিনিময়ে দুটি মডেলই ব্যবহার করা যাবে। মিডিয়াম সাইজ মডেলটি ব্যবহারের খরচ তুলনামূলকভাবে কম। লার্জ মেডএলএম ব্যবহারে কম্পিউটারের প্রচুর শক্তি ব্যয় হবে। মডেলটি বিস্তারিত তথ্য জানাবে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নেওয়া সব রোগীর তথ্য নিয়ে কোনো গবেষণা চালাতে গেলে এটি কাজে লাগবে।

গত এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে মেড-পালম ২ মডেলটি এইচসিএ হেলথকেয়ার, মায়ো ক্লিনিক ও মেডিটেক হেলথকেয়ার কম্পানি ব্যবহার করতে পেররছিল। এখন আরও কিছু হেলথকেয়ার কম্পানি এআই মডেলটির দুটি সংস্করণ ব্যবহার করতে পারবে। আপাতত যুক্তরাষ্ট্রের গুগল ক্লাউড কাস্টমাররা গুগলের ভার্টেক্স এআই প্ল্যাটফরম থেকে নতুন দুটি মডেল ব্যবহারের সুবিধা পাবে। ২০২৪ সালে গুগল আরও কয়েকটি মডেল যুক্ত করবে মেডএলএমে। গুগলের সবশেষ জেনারেটিভ এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে এই এআই মডেলগুলো তৈরি করা হবে।

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর