নর্থ ইন্ডিয়ান খাবার হবে এবার বাড়িতে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

দেশের রেস্টুরেন্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ইন্ডিয়ান খাবার। এবার বাড়িতে বসেই খেতে পারবেন এসব খাবার। একেবারে ধাবা স্টাইল নর্থ ইন্ডিয়ান ডিশ তৈরি করে ফেলতে পারেন আপনি। এমনই একটি জনপ্রিয় নর্থ ইন্ডিয়ান ডিশের রেসিপির দিয়েছেন কালিনারি শেফ ফাহমিদা সুলতানা

যা যা লাগবে
মাঝারি মাপের চিকেন ৪০০ গ্রাম, গোটাগরমমশলা ২০ গ্রাম, আদা-রসুনবাটা ২ চা-চামচ, কসৌরি মেথি পাউডার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, মাখন ৬ টেবিল চামচ, ফ্রেশক্রিম ২ চা-চামচ, ধনেপাতাকুচি প্রয়োজনমতো।

যেভাবে রান্না করবেন
চিকেন ভালভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখুন। এবার আদা-রসুনবাটা, কসৌরি মেথি পাউডার এবং লবণ দিয়ে চিকেন ম্যারিনেট করুন। ঢাকা দিয়ে ৪০-৪৫ মিনিট রেখে দিন। একটি বড় প্যান গরম করুন। এতে মাখন দিন। মাখন গলে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে নাড়ুন। এবার ঢিমে আঁচে চিকেন ঢাকা দিয়ে রাখুন। চিকেন সুসিদ্ধ হয়ে সুগন্ধ বেরলে উপরে ফ্রেশক্রিম এবং ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি চিকেন বাবুমশাই।

আরও পড়ুন:

রূপচাঁদা ফ্রাই উইথ পটেটো ওয়েজেস

লেবানিজ খাবারের রেসিপি, বানাতে পারেন ঘরে

বাড়িতেই হবে পাঁচতারার পোস্ত চিকেন

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায়  ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
লোডিং...

এলাকার খবর