শীতে রকমারি সবজিতে পাটিসাপটা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

ছুটির দিনের সকালে একটু ভিন্নকিছু হলে মন্দ হয়না। আমাদের বেশিরভাগ বাড়িতে এই দিনটি রুটির পরিবর্ত করা হয় খিচুরি। এটা আর কয়দিনই বা ভালোলাগে। তাই তো শীতের রকমারি সবজি দিয়ে বানাতে পারেন পাটিসাপটা। আপনার দিনের শুরু হতেই পারে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট দিয়ে। মজার এই সবজির পাটিসাপটার রেসিপি দিয়েছেন শারমিন জাহান সেতু

যা যা লাগবে
ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ, ডিম, রসুন, আদা, গাজর, বাঁধাকপি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, সয়াসস ও টমেটোর সস।

কী ভাবে বানাবেন?
প্রথমে একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ আর পানি দিয়ে তরল ব্যাটার বানিয়ে নিন। একটি ফ্রাইংপ্যানে সামান্য তেল দিয়ে দুটি ডিম হালকা আঁচে ভেজে নিন। তারপর ঐ প্যানেই তেল দিয়ে রসুন ও আদা কুচি দিন। তারপর আগে থেকে কুচি করে কেটে রাখা সবজি অর্থাৎ, গাজর, বাঁধাকপি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম দিতে হবে।

 
এতে হালকা লবণ দিয়ে ভেজে নিন। তারপর এর মধ্যে সয়াসস, গোলমরিচ, টমেটো সস এবং ভাজা ডিম দিয়ে টস করে নিন। এবার আর একটি ফ্রাইংপ্যানে অল্প তেল দিয়ে তাতে পাতলা করে ব্যাটারটা দিয়ে দিন। ব্যাটারের একপিঠ মোটামুটি ভাজা হলে তার উপরে ভেজে রাখা সবজির স্টাফিং দিয়ে দিন। পাটিসাপটার আকারে গড়ে নিন। একটু উল্টেপাল্টে দিলেই তৈরি হয়ে যাবে সবজির পাটিসাপটা।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
লোডিং...

এলাকার খবর