হঠাৎ অচেতন ফারিয়া, নেওয়া হয়েছে হাসপাতালে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ এএম

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই নায়িকা।

বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি জানিয়েছেন, ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। গতকাল রাতে হঠাৎ করে  অচেতন হয়ে পড়ে। 

ফারিয়ার সর্বশেষ অবস্থা জানিয়ে নুসরাত ফারিয়ার মা বলেন, ‌‘ফারিয়া এখন সুস্থ। রাতেই জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক শুক্রবার ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।’

ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা ওপার বাংলাতেও নন্দিত। সিনেমায় অভিনয়ের মাঝেই নিয়মিত তিনি গান নিয়ে হাজির হয়েছেন। তাঁর ব্যস্ততা রয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও।

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে...
নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‌‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়,...
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে একটি অনুষ্ঠানে এমন ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন...
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনয় করেছিলেন ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাঁদের যৌথ উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে। অনুরাগীদের মনে প্রশ্নের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর