প্রেমিকের জয় যেভাবে উদযাপন করলেন টেইলর সুইফট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

প্রেমিক ট্রাভিস কেলসির সঙ্গে ছবির মতো সুন্দর এক মুহূর্তের সাক্ষী হলেন মার্কিন পপগায়িকা টেইলর সুইফট। সোমবার (১২ ফেব্রুয়ারি) লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বসেছিল আমেরিকান সুপার বোলের ফাইনাল। এতে তাঁর প্রেমিকের দল কানসাস সিটি চিফসরা টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ পায়। আর এই জয়ে গায়িকার উচ্ছ্বাস দেখে কে! মাঠেই কেলসিকে চুমু খেয়ে উদযাপনে মাতেন এই তারকাযুগল। 

ফাইনালে সান ফ্রান্সিসকো ফোরটিনাইনারসকে ওভারটাইমে হারিয়ে এনএফএল শিরোপা জিতে নিয়েছে কানসাস সিটি চিফস। গ্যালারিভর্তি লাখ লাখ দর্শক এ সময় আনন্দ-উল্লাসে ফেটে পড়ে। তবে সকল আলো যেন কেড়ে নিয়েছিল সুইফট-কেলসির রোমান্স। 

আগের দিন ইরাস ট্যুরের জন্য টোকিওতে ছিলেন গায়িকা। সেখান থেকে দীর্ঘ যাত্রার পর ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে লাস ভেগাসে পৌঁছেছিলেন তিনি। স্টেডিয়ামে পরিবারের সসদ্যরা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। এই তালিকায় রয়েছেন র‌্যাপার আইস স্পাইস, গায়ক লানা ডেল রে ও অভিনেত্রী ব্লেক লাইভলিসহ অনেকে।

গ্যালারিতে এ সময় টেইলরে ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন। ছবি: সংগৃহীত

ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। সুইফটকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছিল। বন্ধুদের নিয়ে তিনি হেসে-গেয়ে উন্মাদনায় মেতে উঠেছিলেন। পরনে ছিল কেলসির দলের সঙ্গে মিলিয়ে লাল-কালো পোশাক।

প্রসঙ্গত, ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে ব্রেকআপের পর নতুন প্রেমের খাতা খুলেন টেইলর সুইফট। বিচ্ছেদের ছয় মাসের মাথায় ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
সালমান শাহ নেই প্রায় তিন দশক। কিন্তু বাংলা চলচ্চিত্রের এই নায়কের জনপ্রিয়তা ও তাঁকে ঘিরে দর্শকের আবেগ এখনো অটুট। তাঁর আকস্মিক মৃত্যুর কারণ নিয়েও থামেনি আলোচনা। বরং সময় যত গড়িয়েছে, সেই রহস্য নিয়ে...
পাপারাৎসিদের ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখে পোজ দেওয়াটাই যেন স্বাভাবিক দৃশ্য। তবে সব সময় যে পরিস্থিতি এতটা স্বস্তিদায়ক থাকে না, তারই প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্ষেত্রে। একের...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর