শেষ জীবন বাংলাদেশে কাটাতে চান কবীর সুমন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তাঁর গাওয়া শতশত গান তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আর স্বর্ণালি নব্বই দশকে যাঁদের জন্ম, তাঁদের কাছে কবীর সুমন মানেই এক নস্টালজিয়া। যে কারণে উপলক্ষ পেলেই ঢাকার শ্রোতারা তাঁকে আমন্ত্রণ জানান, আর জনপ্রিয় এই শিল্পীও সুযোগ পেলে ছুটে আসেন ভক্তদের আবদার রাখতে। এবার তবে ভিন্ন চিত্র, শেষ জীবনটা বাংলাদেশেই কাটানোর ইচ্ছে প্রকাশ করেছেন কবীর সুমন।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ সোমবার দুপুরে দীর্ঘ এক পোস্টে এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান এই শিল্পী। ইনডিপেনডেন্ট ডিজিটালের পাঠকদের জন্য কবীর সুমনের কথাগুলো হুবহু তুলে ধরা হলো—  

‘‘এই কথা আমি আগেও অনেক বার বলেছি। তাও ফের বলছি কারণ আমার কথায় কোনও কাজ হচ্ছে না।

এমন নয় যে সনাতনধর্মীয় নামধারী কোনও বঙ্গজ আমায় সম্মান করেন না। মুষ্টিমেয় কিছু বঙ্গজ করেন। কিন্তু বড্ড বেশি সংখ্যক সনাতনধর্মীয় বঙ্গজ আমায় ঢাক পিটিয়ে ঘৃণা করেন, এবং তা জাহির করে সনাতনী সুখ পান। আর এক শ্রেণীর সনাতন-বঙ্গজ আছে যারা আমায় কবীর নামে ডাকতে চায় না। এরা, যা দেখেছি ‌‘বামপন্থী’। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে আমার নাম ভারতের সংবিধান মোতাবেক, ঘোষিতভাবে কবীর সুমন। ফার্স্ট নেম কবীর। সার্নেম সুমন।

আমার আয়কর ফাইল, র‍্যাশন কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড সর্বত্র এই নামটাই আছে। এই নামে আমি ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে মাননীয় সিপিআইএম সদস্য ডক্টর সুজন চক্রবর্তীকে হারিয়ে দিয়ে লোকসভার সাংসদ হয়েছিলাম। ভারতের অন্তর্ভুক্ত পশ্চিম বাংলায় তা সকলের জানার কথা। তা সত্ত্বেও সিপিআইএম করা বঙ্গজরা আমায় আমার বর্জিত নামে ডাকেন। শুধরে দিলেও শুধরে নেন না। আর নকশালপন্থী দলের বঙ্গজ নেতাও (নামে সনাতনধর্মীয়) আমায় ভুলেও কবীর সুমন বলেন না, কবীর তো নয়ই। তিনি অবিরাম সুমন সুমন করে যান। এদিকে সকলেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত অধিকার বলতে গদগদ। আর একদল আছে, যারা আমায় গানওলা বলে ডাকে। কী বলি।

যা বুঝেছি, আমায় নির্দ্বিধায় সম্মান করেন যাঁরা, প্রাপ্য সম্মানটুকু দেন যাঁরা তাঁরা সদলবলে বাংলাদেশের নাগরিক। পশ্চিমবঙ্গের সনাতনধর্মীয় বঙ্গজদের মতো বাংলাদেশের কেউ আমায় সমানে, যে কোনও উপায়ে অপমান করে যান না।

আর মাসখানেক পরে আমি ৭৫ পুরো করে ৭৬-এ পড়ব। কলকাতা আমার প্রথম প্রেম। কলকাতা নামটা আমার গানে যতবার এসেছে আর কারোর কবিতায় গানে তা আসেনি। আমায় যাঁরা বাঁচিয়ে রেখেছেন তাঁরা সকলেই কলকাতার সনাতনধর্মীয় বঙ্গজ। তাঁদের ছেড়ে থাকতে পারব না। কিন্তু, কারোর কোনও ক্ষতি না করা সত্ত্বেও সমানে অপমানিত হতে হতে এবারে আমি চাইছি এই দেশটা, মায় এই শহরটাও ছেড়ে চলে যেতে। এখানকার সনাতনধর্মীয় বঙ্গজদের মধ্যে অন্তত দুজন ফেসবুকে ঘোষণাও করেছেন ‘হাসপাতাল থেকে ফিরে না এলেই ভালো হত’। তার বিরুদ্ধে কেউ কিছু লেখেনি।

ঢাকার মঞ্চে কবীর সুমন। ছবি: সংগৃহীত

আমার শেষ জীবন আমি যদি বাংলাদেশে থেকে আমার মাভাষার সেবা করতে পারতাম, বাংলা খেয়াল শেখাতে পারতাম আমার আজকের স্বাস্থ্য যতটা অনুমতি দেবে ততটা অন্তত। আমি এগনোস্টিক (অজ্ঞেয়বাদী)। মরে যাবার পর কোনও ধর্মীয় শেষকৃত্যের প্রশ্নই উঠবে না। আমার দেহ দান করা আছে। বাংলাদেশে মরলে সেখানকার কোনও হাসপাতালে আমার শরীর কাজে লাগানো যেতে পারে।

আজও আমি ফেসবুকে আমার সম্পর্কে সনাতনধর্মীয় বঙ্গজদের খিস্তি পড়েছি। এতে আমার মধ্যে কোনও উত্তেজনা জাগেনি। জাগছে এই ‘বিদেশটা’ ত্যাগ করে ভাষা মতিনের দেশে গিয়ে আশ্রয় নেওয়া, সেই দেশের কাজে লাগার ইচ্ছে। প্রকাশ্যে সাহায্য ও আশ্রয় চাইছি। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার আবেদনে সাড়া দিয়ে বাংলা খেয়ালকে স্বীকৃতি দিয়েছেন, রাজ্য ক্লাসিকাল মিউজিক কনফারেন্সে আমায় বাংলা খেয়াল গাইতে দিয়েছেন। এ রাজ্যের একজন শিল্পীও কিন্তু সংহতি জানাননি আমার সঙ্গে। যতদিন বেঁচে থাকব শ্রীমতি মমতা বন্দ্যোধ্যায়ের প্রতি কৃতজ্ঞ থাকব, তাঁর পক্ষে থাকব। 

কেউ যদি পারেন আমায় সাহায্য করুন।

জয় বাংলা
জয় বাংলা খেয়াল!’’

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর