নারী দিবস বিশেষ

অস্কার মঞ্চে বলা নারী তারকাদের অসাধারণ কিছু বক্তব্য

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:০৫ পিএম

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক মঞ্চ অস্কার। যেখানে পুরস্কারজয়ীরা তুলে ধরেন অনুভূতি, ভাবনা কখনো উপলব্ধিও। আন্তর্জাতিক নারী দিবসে তেমন কিছু অভিনেত্রীর নন্দিত বয়ান তুলে ধরা হলো এই আয়োজনে—

মিশেল ইয়ো। ছবি: অস্কার

মিশেল ইয়ো
মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রের জন্য গত বছর অর্থাৎ ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রী নির্বাচিত হন তিনি। অস্কার বক্তৃতায় এই অভিনেত্রী বলেন, ‘ধন্যবাদ! ধন্যবাদ! যেসব বাচ্চা ছেলে-মেয়েরা আজ রাতে আমাকে দেখছ, যারা আশা ও সম্ভাবনার বাতিঘর। বড় স্বপ্ন দেখা ও স্বপ্ন সত্যি হওয়ার প্রমাণ এই মুহূর্ত। এবং নারীরা, তোমরা কখনোই কাউকে বলতে দিও না যে তুমি অতীতের গুরুত্ব হারিয়েছ। কখনোই হাল ছেড়ে দিও না।’

জেসিকা চ্যাস্টেইন। ছবি: অস্কার

জেসিকা চ্যাস্টেইন
৯৪তম অস্কারে সেরা অভিনেত্রী হন জেসিকা চ্যাস্টেইন। আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘দ্য আইজ অব ট্যামি ফে’র জন্য এই সম্মাননা ওঠে তাঁর হাতে। অস্কার ভাষণে তিনি বলেন, ‘ধন্যবাদ। ওহ ঈশ্বর। ঠিক আছে, সব ঠিক আছে। একাডেমিকে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এই মুহূর্তে এখানে থাকতাম না, সম্ভবত আমার ক্যারিয়ারও থাকত না—যদি হাইল্ডা কুইলি, পল নেলসন, স্টিভ ওয়ারেন ও নিকোল পার্নার না থাকত। বন্ধুরা, আমি তোমাদের ভালোবাসি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের নাম বলছি, কারণ আমি তোমাদের ভালোবাসি। ক্রিস্টেন, নিকোল, পেনেলোপ, অলিভিয়া—আমি তোমাদের অনেক ভালোবাসি। এবং তোমাদের তা বলতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। ছবি: অস্কারফ্রান্সিস ম্যাকডোম্যান্ড
৯৩তম অস্কারে ‘নোম্যাডল্যান্ড’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে মার্কিন অভিনেত্রী-প্রযোজক ফ্রান্সিস ম্যাকডোম্যান্ডের হাতে। অস্কার মঞ্চে তিনি বলেন, ‘দেখুন, তাঁরা আমাকে জিজ্ঞেস করেননি, তবুও আমি বলব কারওকে (ক্লাব বা বারে গান গাওয়ার মাধ্যম, যেখানে আগে থেকে জনপ্রিয় গানগুলো রেকর্ডেড থাকে)। কারণ আপনারা যেহেতু লেসলি ও মার্কাসের মতো কণ্ঠস্বর পেয়েছেন এবং... আমাদের জন্য একটি কারাওকে বার থাকা উচিত ছিল, ঠিক আছে? আমার বলার কিছু নেই। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা জানি, ভাষা হারিয়ে ফেলাই কাজ, এবং আমি কাজটি পছন্দ করি। এটা জানার জন্য আপনাদের ধন্যবাদ। এসবের জন্য ধন্যবাদ।’

রানে জেলওয়েগার। ছবি: অস্কাররানে জেলওয়েগার
মার্কিন অভিনেত্রী রানে জেলওয়েগার। কিংবদন্তি অভিনেত্রী জুডি গারল্যান্ডের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘জুডি’র জন্য সমাদৃত হন তিনি। এতে নাম ভূমিকায় অভিনয়ে ৯২তম অস্কারে সেরা অভিনেত্রী নির্বাচিত হন। পুরস্কার হাতে তিনি বলেন, ‘এবং আমাকে বলতে হবে যে গত বছরজুড়ে জুডি গারল্যান্ডকে উদযাপন করেছে আমাদের জেন্ডার এবং... দুঃখিত জেনারেশন (প্রজন্ম) ও সংস্কৃতি। আমাদের নায়করা যখন আমাদের একত্রিত করেছে, এটি সত্যিই দারুণ এক মুহূর্ত। আপনারা জানেন, আমাদের মধ্যে যিনি সেরা, তিনিই আমাদেরকে নিজেদের মধ্যে সেরাকে খুঁজে পেতে অনুপ্রাণিত করেন। যখন তাঁরা আমাদের এক করে এবং তাঁদের দিকে তাকাই, আমরা সম্মত হই। নিল আর্মস্ট্রং, স্যালি রাইড, ডেলোরেস হুয়ের্টা, ভেনাস, সেরেনা এবং সেলেনা, বব ডিলান, স্করসিস, ফ্রেড রজার্স, হ্যারিয়েট টুবম্যান—আমরা আমাদের শিক্ষক ও সাহসী নারী-পুরুষের সঙ্গে একমত, যাঁরা আমাদের এই ছাঁচে নিয়ে এসেছেন।’

অলিভিয়া কলম্যান। ছবি: অস্কার

অলিভিয়া কলম্যান
৯১তম অস্কারে ‘দ্য ফেভারিট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব ওঠে ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কলম্যানের হাতে। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই স্মৃতিময় মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অস্কার পাওয়া সত্যিই বেশ চাপের। আবার অত্যাধিক আনন্দের। ঠিক আছে, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে যদি কাউকে ভুলে যাই, তবে পরে আমি খুঁজে পাব এবং আমি আপনাকে আলিঙ্গন করব। আমি যদি এখন ভুলে যেয়ে থাকি, তবে আমি সত্যিই দুঃখিত। ইয়োর্গস (ইয়োর্গস লান্থিমোস), আমার সেরা পরিচালক (সেরা ছবির জন্য পুরস্কৃত) এবং এমিলি (এমা স্টোন) ও র‌্যাচেল (র‍্যাচেল হোয়াইট)—বিশ্বের সবচেয়ে সুন্দর দুই নারী, যাদের প্রেমে পড়েছি। প্রতিদিন তাদের সঙ্গে কাজ করতে যেতাম। আপনি কল্পনাও করতে পারবেন না, তা মোটেও কষ্টকর কিছু ছিল না। এবং গ্লেন ক্লোজ, আপনি আমার দীর্ঘদিনের আইডল এবং আমি এমনটা চেয়েছি বলেই নয়।আমি মনে করি আপনি আশ্চর্যজনক। আমি আপনাকে খুব ভালোবাসি। তোমাদের সবাইকে ভালোবাসা।’

 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর