ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০:০০ এএম

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ত্রু আছেন। 

জলদস্যুর কবলে পড়ার তথ্য নিশ্চিত করে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম। তিনি জানান, জাহাজটি এখন মোজাম্বিকের কাছে অবস্থান করছে। 

তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নাবিকরা সুস্থ আছেন বলেও জানান তিনি। 

জাহাজটি লম্বায় ১৮৫ মিটার আর প্রস্থ্যে ৩০ মিটার। জাহাজের ত্রুরা জানিয়েছে, জলদস্যুরা তাদের কাছে খাবার, ডলার ও ডিজেল চায়। জাহাজে থাকা ডলার এরই মধ্যে জলদস্যুরা নিয়ে নিয়েছে বলে জানিয়েছেন জাহাজের একজন নাবিক রশিম মোহাম্মদ আব্দুর।

এর আগে ২০১০ সালে একই কোম্পানির মালিকানাধীন জাহাজ জাহানমনি সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাই হয়। পরে সেটি মুক্তিপণের মাধ্যমে উদ্ধার করা হয়।

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭০ জন বাংলাদেশি নাগরিককে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার ভোরে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মানবপাচারকারীদের...
সুদানের আবেইতে আজ শনিবার জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
লিবিয়ায় বেনগাজী থেকে স্বেচ্ছায় ফেরত আসতে ইচ্ছুক ১৪৫ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন তাঁরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বুরাক এয়ারের একটি...
ঢাকার সঙ্গে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। প্রথম দিনে ইথিওপিয়ার অত্যাধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ উদ্বোধনী ফ্লাইট চালু করে। আজ রোববার ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় ঢাকার...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর