রমজানে অন্তঃসত্ত্বা মায়ের করণীয়

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম

মায়ের গর্ভে শিশুর বেড়ে ওঠা এবং মেধাবিকাশ অনেকাংশেই নির্ভর করে অন্তঃসত্ত্বা মায়ের যথাযথ পুষ্টি প্রাপ্তির উপর। গর্ভাবস্থায় রোজা রাখা কতটা নিরাপদ—তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় কাজ করে। প্রকৃতপক্ষে মা ও গর্ভস্থ শিশু উভয়েই যদি সুস্থ থাকে এবং মায়ের যদি কোনো গর্ভজনিত জটিলতা না থাকে তাহলে অন্তঃসত্ত্বা মা রোজা রাখতে পারবেন। সর্বোপরি রোজা পালনের কারণে মা ও শিশুর যাতে কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
গর্ভকালীন নয় মাস সময়কে তিন মাস করে করে মোট তিনটি ট্রাইমেস্টারে ভাগ করা হয়েছে। তিনটি ট্রাইমেস্টার ভিন্ন ভিন্ন গুরুত্ব বহন করে।

১ম ট্রাইমেস্টার (১-১২ সপ্তাহ)
এই সময় গর্ভস্থ শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়ে থাকে। তাই এ সময় পুষ্টিগুণসমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া গর্ভের প্রথম তিন মাস খাবারে অরুচি ও বমিভাব থাকার কারণে রোজা পালন করা কষ্টকর হতে পারে। খুব বেশি শারীরিক সমস্যা করে এই তিন মাস রোজা না রাখাই ভালো।

২য় ট্রাইমেস্টার (১৩-২৬ সপ্তাহ)
মায়ের জন্য এই সময়টি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। তবে এই সময় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার সময়। সাধারণত কোনো জটিলতা না থাকলে এই তিনমাস রোজা রাখায় কোনো বাধা নেই। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো জটিলতা থাকলে রোজা রাখতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।

৩য় ট্রাইমেস্টার (২৭-৪০ সপ্তাহ)
এই সময়ে গর্ভস্থ শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে থাকে। শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে কিছুক্ষণ পরপর ঘন ঘন খাদ্যগ্রহণ প্রয়োজন। পানিশূন্যতা দেখা দিলে বা বাচ্চার নড়াচড়া কমে গেলে রোজা না রাখাই ভালো হবে। মা ও শিশুর কোনো জটিলতা না থাকলে চিকিৎসকের পরামর্শে রোজা রাখা যেতে পারে।

রোজা রাখলে অন্তঃসত্ত্বা মা যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন

১. পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তভাব বা দুর্বল লাগা।
২. বমিভাব বা মাথাব্যথা হওয়া।
৩. প্রস্রাবের ইনফেকশনের লক্ষণসমূহ যেমন- জ্বরজ্বরভাব,তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হওয়া। 
৪. কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা হওয়া।
৫. মায়ের ওজন কমে যাওয়া।
৬. গর্ভস্থ শিশুর ওজন বৃদ্ধি না পাওয়া। 
৭. গর্ভের শিশুর নড়াচড়া কমে যাওয়া।
৮. গর্ভস্থ পানি বা অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া।

ওপরের যেকোনো একটি লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

রোজা রাখলে অন্তঃসত্ত্বা মায়ের অবশ্য করণীয়
১. প্রশান্ত ও দুশ্চিন্তামুক্ত থাকুন।
২. বেশি হাঁটাহাঁটি বা ব্যায়াম করবেন না।
৩. পরিশ্রমের মাত্রা কমিয়ে দিন।
৪. ভাজাপোড়া ও তেলচর্বিযুক্ত খাবার যতটা সম্ভব পরিহার করুন।
৫. পর্যাপ্ত বিশ্রাম নিন।
৬. পর্যাপ্ত পানি পান করুন।
৭. রাতে পরিপূর্ণ ঘুম নিশ্চিত করুন।
৮. সেহেরি ও ইফতারে পুষ্টিগুণ সমৃদ্ধ সহজপাচ্য খাবার রাখুন।
৯. রোজা ভাঙার পর থেকে জেগে থাকা পর্যন্ত ফলমূল, শরবত, স্যুপ ইত্যাদি সহজপাচ্য খাবার খাদ্যতালিকায় রাখুন।

গর্ভকালীন সময় প্রতিটি নারীর জীবনে অতুলনীয় অভিজ্ঞতার সময়। গর্ভাবস্থা নিরাপদ রাখতে সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। পানাহার, ঘুম থেকে শুরু করে পোশাক বাছাইকরণ পর্যন্ত সবকিছুতেই সুষ্ঠু পরিচালনা প্রয়োজন। অনাগত শিশুর সুস্থতা ও বেড়ে ওঠা অনেকাংশেই মায়ের উপর নির্ভরশীল। তাই যেকোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে সতর্ক হওয়া উচিত। মনে রাখবেন, একজন সুস্থ মা-ই পারেন সুস্থ শিশু জন্ম দিতে।  

লেখক: সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  

সংশ্লিষ্ট খবর:

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল...
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর