ফের ধর্ষণের অভিযোগ টাঙ্গাইলের বড় মনিরের বিরুদ্ধে

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:০২ পিএম

এবার অস্ত্রের মুখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনিরের ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে। শুক্রবার রাতভর নাটকীয়তার পর ধর্ষণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়েছে তুরাগ থানা। ভুক্তভোগীর অভিযোগ, আসামি প্রভাবশালী হওয়ায় গড়িমসি করছে পুলিশ। আর পুলিশ বলছে, আসামি শনাক্তের পরেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মাস আগে বড় মনিরের সঙ্গে পরিচয় হয় তাঁর। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার জমজম টাওয়ারে দেখা করেন তাঁরা। শুক্রবার রাতে দেখা করার জন্য ভুক্তভোগীকে একটি রেস্টুরেন্টে ডাকেন বড় মনির। সেখান থেকে অস্ত্রের মুখে ভুক্তভোগীকে তুরাগ থানার প্রিয়াঙ্কা সিটিতে নিজ ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেন বড় মনির।

ভুক্তভোগী বলেন, ‘আমি ওনাকে বড় ভাইয়ের মতো ভাবতাম। উনি আমাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি বার বার ওনার কাছে মাফ চেয়েছি যাতে আমার কোনো ভুল থাকলে আমাকে মাফ করে দেয়। তবুও রেহাই মেলেনি।’

ভুক্তভোগীর দাবি, সুযোগ পেয়ে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের বাবাকে ফোন করেন তিনি। বাবা ঘটনাস্থলে আসলে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে কল করলে আসে পুলিশ। পরে ওই বাসার সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বড় মনির প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিতে অস্বীকার করে। তাঁকে নিয়ে একাধিকবার থানা ও ঘটনাস্থলে যাওয়ার পর আসামির নাম অজ্ঞাত উল্লেখ করে অভিযোগ নেয় পুলিশ। 

এনিয়ে তুরাগ থানার পুলিশ পরিদর্শক আবু সাঈদ মিয়া ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, অপরাধ যে করবে সে অপরাধি। এক্ষেত্রে প্রভাবশালী নাকি তা দেখার সুযোগ নেই। অনুসন্ধান চলছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এরআগে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এশা মির্জা নামের এক নারী অভিযোগ করেন, বড় মনির ২০২২ সালের ১৭ ডিসেম্বর তাঁকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ২০২৩ সালের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী। পরে ওই বছরের ১৮ নভেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের বোয়ালী এলাকা থেকে এশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটিকে আত্মহত্যা বলে জানায় পুলিশ। ওই মামলায় উচ্চ আদালতের জামিনে আছেন বড় মনির।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর