অভিমানে সুজন বললেন, বাংলাদেশ দল তাঁর চেয়ে ভালো কাউকে ‘ডিজার্ভ’ করে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম

খালেদ মাহমুদ সুজনের অভিমান জমে জমে যেন পাথর হয়ে গেছে। সে পাথর বুকে চাপা দিয়েই আজ বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার ও সাবেক টিম ডিরেক্টর জানিয়ে দিলেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তিনি ভবিষ্যতে আর কোনো কাজ করতে চান না। কারণ? গত বিশ্বকাপে তাঁকে বাংলাদেশ দল যথাযথ সম্মান করেনি বলেই মনে হচ্ছে সুজনের।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনি ঢাকা আবাহনীর কোচ। মিরপুরে আজ সংবাদমাধ্যমের সামনে মনের যত ক্ষোভ উগরে দিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোন দায়িত্বে আগ্রহও নেই।’

কারণ হিসেবে এরপরই জানালেন গত বিশ্বকাপ নিয়ে তাঁর অভিমানের কথা, ‘গত বিশ্বকাপে আমি যা করেছি, আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। তো আমি আর এই কাজ করতেও চাইনা।’

আবাহনীর পাশাপাশি রাজশাহীতে নিজের ক্রিকেট একাডেমি আর বিপিএলে কোচিং নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানালেন সুজন। যত আপত্তি শুধু জাতীয় দল নিয়ে, ‘দেশের ক্রিকেটের কোন উন্নতিতে যদি কাজ করতে হয় তবে অবশ্যই করব। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো হয়তো আমার জন্য না। আমি যেটা বললাম আমি হয়তো ওটা ডিজার্ভ করি না।’

এ কারণে বিসিবি সভাপতি ও বর্তমান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতি একটা বিশেষ অনুরোধও করে রেখেছেন সুজন। তাঁর বক্তব্যে পরিষ্কার, বিদেশি কোচদের ভিড়ে যথাযথ মূল্যায়ন না পাওয়া নিয়েই আপত্তি তাঁর, ‘এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো। আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা...
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর