ক্যারাম খেলা নিয়ে কথা কাটাকাটি, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ–লুটপাট

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পিএম

ফরিদপুরে ক্যারাম খেলা নিয়ে কথা কাটাকাটি জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে জেলার সালথা উপজেলারর গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের সঙ্গে জুগিডাঙ্গা ও কাঠালবাড়িয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই গ্রামের কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে জুগিডাঙ্গা ও কাঠালবাড়িয়া গ্রামে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুড়, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন ও সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তীতে যাতে আর কোন অপৃতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের পর দিন জুগীডাঙ্গা গ্রামের জয়নালের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে লক্ষনদিয়া গ্রামের কয়েক যুবকের সাথে কথা কাটাকাটি হয় জুগীডাঙ্গা ও কাঠালবাড়িয়া গ্রামের যুবকদের সাথে। এই নিয়ে ওইদিন রাতেই এক দফা সংঘর্ষ ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারই জের ধরে আজকেও হামলার ঘটনা ঘটে। আজকের ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মোল্যা জানান, গট্টি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বকুল মেম্বার, কামাল ও নুরুর নেতৃত্বে কয়েক’শ লোক ঢাল সরকি নিয়ে জুগীডাঙ্গা ও কাঠালবাড়িয়া গ্রামে হামলা করে। তারা ৩ ঘরে আগুন দেয়, ৪ টি গরু, পিয়াজসহ বিভিন্ন বাড়ি থেকে মূল্যবান মালামাল লূট করে নিয়ে যায়। অন্তত ৫ টি বাড়ি ভাঙচুর করা হয়। এতে তাদের ৪ জন আহত হয়েছে। 

তিনি আরো জানান, ক্যারাম খেলা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর মঙ্গলবার শালিস বৈঠকে বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। আর আমরা মেনে নিয়েছিলাম। তারপরও ওরা আজকে এই হামলা করলো।

এই বিষয়ে গট্টি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, ‘হামলার ঘটনা ঘটছে, কিন্তু এর সাথে আমি জড়িত না, দুই পক্ষই আমার সমর্থক’।

পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবাহী টমটমের চাপায় হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা হয়। নিহত হোসনেয়ারা বেগমের স্বামী ও তিন সন্তান...
যশোরের বেনাপোলে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা আক্তার নামে এক শিক্ষার্থী। শোকের মধ্যেও বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে পরীক্ষাকেন্দ্রে যায় সে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
হোয়াইট হাউসে তখন কূটনৈতিক আলোচনার হিসাব-নিকাশ। সবাই ধরেই নিয়েছিল, আপাতত সংঘাত থেমে গেছে। কিন্তু ঠিক সেই সময়ই ঘটে এমন এক ঘটনা, যা মুহূর্তেই বদলে দেয় পুরো চিত্র। কোনো সতর্কবার্তা নয়, কোনো...
রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরমে পৌঁছেছে জনভোগান্তি। স্বল্পচাপের কারণে অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করেছে। বুধবার রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘণ্টার...
জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত একে অপরের সঙ্গে যুক্ত জোড়া লাগা যমজ দুই কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুম। আধুনিক চিকিৎসায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার...
ভারতের লোকসভায় বুধবার পাস হলো ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়েছে এই বিল।  
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর