শ্যাম্পু করলেও বাড়তে পারে চুল পড়া, কিন্তু কেন?

চুল পড়া কমাতে নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। তার জন্য শ্যাম্পু কার্যকরী ভূমিকা রাখে। শ্যাম্পু করার সময় কিছু ভুলের কারণে চুল পড়া উল্টো বাড়তে পারে। আপনিও এমন কোনও ভুল করছেন না তো?

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম

গরমে চুল ভালো রাখার প্রথম শর্তই হল স্ক্যাল্প পরিষ্কার রাখা। তাই নিয়মিত শ্যাম্পু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ শ্যাম্পু করলেই স্ক্যাল্প ক্লিনজিং হয়। আর চুলের অতিরিক্ত তেল-ময়লাও ধুয়ে মুছে যায়। অনেকে অভিযোগ করেন, নিয়মিত শ্যাম্পু করেও কোনও লাভ হচ্ছে না। গরমে চুল ময়লা হচ্ছে, সেই সঙ্গে কমছে না হেয়ার ফল। শ্যাম্পু করার সঠিক নিয়মটি অনেকেই জানেন না। তাই ছোট ছোট অনেক ভুল করেন সবাই। ফলে চুলের হাল হয়ে যায়, বেহাল।

জেনে নিন সঠিকভাবে শ্যাম্পু করার নিয়ম

অনেকে চুল সামান্য ভিজিয়েই শ্যাম্পু লাগানো শুরু করে দেন। এটা কিন্তু একদমই করা উচিত নয়। শ্যাম্পু করার আগে চুল ভালোভাবে ভিজিয়ে নিন। তারপরে চুল থেকে অতিরিক্ত পানি ঝেরে ফেলুন। এবার হাতে পরিমাণমতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে লাগান। তারপরে ধীরে ধীরে মাসাজ করুন।

শ্যাম্পু করে ৩-৪ মিনিট রেখে, তারপর ধুতে হবে। ছবি: ফ্রিপিক

শ্যাম্পুর মধ্যে এমন উপাদান থাকে, যা আপনার স্ক্যাল্পের অতিরিক্ত ময়লা জমতে দেয় না। একই সঙ্গে পরিষ্কার রাখে স্ক্যাল্প। তাই আপনি তাড়াহুড়ো করে শ্যাম্পু করলে, তা কোনও কাজে আসবে না। আর স্ক্যাল্পও অপরিষ্কার থেকে যাবে।

স্ক্যাল্পে শ্যাম্পু লাগানোর পরে অন্তত ৩-৫ মিনিট অপেক্ষা করুন। তারপরে চুল ধুয়ে নিন। তাহলে আপনার স্ক্যাল্প পরিষ্কার থাকবে, আর চুল পড়াও কমবে।

শ্যাম্পু পুরো মাথায় ভালো করে লাগিয়ে মাসাজ করা উচিত। কিন্তু অধিকাংশই সেই কাজটি করেন না। বরং তাঁরা হাতে শ্যাম্পু নিয়ে মাথার সামনের অংশে লাগান। তারপরে ধুয়ে ফেলেন। এতে আদৌ কোনও কাজ হয় না।

চুল ভালো রাখতে অনেকেই মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু মেডিকেটেড শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়মটি মেনে চলেন না। তাহলে চুর ওঠা সহ অনেক সমস্যায় পড়তে পারেন। তাই এই ধরনের শ্যাম্পু চিকিৎসকের পরামর্শ অনুসারে করুন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর