দিন দিন বাড়ছে বাইরের তাপমাত্রা। তাই গরমে ত্বকের হাল বেহাল হতেই পারেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে জ্বালা ও লাল ভাব দেখা দিতে পারে। এই ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে কী করবেন, তা আপনি জানেন কি? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন অ্যালোভেরা-আইস কিউবের উপর।
ত্বকের জন্যে বেশ উপকারী অ্যালোভেরা। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকের ভিতরে জমে থাকা টক্সিনকে বের করে দিতে ভূমিকা রাখে। এ ছাড়াও এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানের কারণে ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই নিয়ন্ত্রণে থাকে জ্বালা, লাল ভাব এবং চুলকানি।

ত্বকের জ্বালাভাব কমাতে অনেকেই মুখে বরফ ঘষেন। কিন্তু আমারা অনেকেই জানিনা, ত্বকে সরাসরি বরফ লাগালে ক্ষতির আশঙ্কা আরও বাড়ে। এর কারণে ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে। লাল হয়ে যেতে পারে ত্বক। এমনকি ত্বকের সংক্রমণের পথও চওড়া হতে পারে। তাই ত্বকে সরাসরি বরফ না লাগানোই ভালো। তার পরিবর্তে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা আইস কিউব।
অ্যালোভেরা আইস কিউব বানাতে লাগবে অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার, ভিটামিন ই অয়েল ও রোজ অয়েল। প্রথমে একটি পাত্রে পরিমাণমতো অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে সামান্য পানি, গোলাপ জল এবং ভিটামিন ই অয়েল মেশান। এগুলো ভালো করে ব্লেন্ড করে, তাতে যোগ করুন ২ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল। এই মিশ্রণটি আইস ট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে অ্যালোভেরা আইস কিউব।

সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আইস কিউব মুখে লাগাতে পারেন। আবার দিনের বেলায় বাইরে থেকে ঘরে ফিরেও এই বরফ ত্বকে ঘষতে পারেন। একদিকে ত্বকের জ্বালাপোড়া কমবে, অন্যদিকে বজায় থাকবে ত্বকের সুস্থতা।


ত্বকের জেল্লা ফেরাবে প্রাকৃতিক ৩ উপাদান, সেগুলো কী জানুন
গরমে ত্বক ভালো রাখবেন যেভাবে
