ডিউকান ডায়েটে কি আসলেই ওজন কমে?

আপডেট : ০৭ মে ২০২৪, ০২:৫২ পিএম

ডায়েট বলতে বোঝায় খাবারের ব্যালান্সড চার্ট। অর্থাৎ বিশেষজ্ঞের পরামর্শে তালিকা অনুযায়ী খাবার খাওয়া। এককথায় ডায়েট অনুসরণ করা বলতে পরিমাণমতো সুষম খাবার খাওয়াকে বোঝায়। তবে গত কয়েক বছরে বেশ কিছু ডায়েট আলোচিত হয়েছে, যেখানে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া হয় অনেককিছু। এর মধ্যে অন্যতম কিটো ডায়েট ও ডিউকান ডায়েট।

পশ্চিমা দেশগুলোতে তারকাদের রাতারাতি ওজন কমানোর জন্য ডিউকান ডায়েট বেশ সাড়া ফেলে। বিশেষ করে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ও সঙ্গীত তারকা জেনিফার লোপেজ এই ডায়েট ফলো করে ওজন কমানোর পর অনেকেই এই ধরনের ডায়েটের দিকে ঝুকছেন।  

ডিউকান ডায়েট কী?
ডিউকান ডায়েটের অন্যতম শর্ত কার্বোহাইড্রেট বা শর্করা একদম খাওয়া যাবে না। কোনো মিষ্টিজাতীয় খাবার চেখে দেখা যাবে না। যাকে বলে পুরোপুরি প্রোটিন ডায়েট। সারাদিনের খাদ্য তালিকায় মূলত প্রোটিন বা আমিষ থাকবে। মাছ, মাংস, ডিম, দুধ নির্ভর এই ডায়েট। আর সঙ্গে থাকবে অল্প শাক-সব্জি। তা ছাড়া দিনে ২০ মিনিট অন্তত হাঁটতে বা ব্যায়াম করতে হবে।

ফরাসি ডায়েটিশিয়ান পিয়েরে ডিউকান এই ডায়েট তৈরি করেছিলেন ২০০০ সালে। তাঁর নাম অনুযায়ী এই ডায়েট চার্টের নাম দেওয়া হয় ডিউকান ডায়েট। 

কীভাবে কাজ করে এই ডায়েট?
অ্যাটাক ফেজ: প্রথম ১ থেকে ১০ দিন শুধু লিন প্রোটিন অর্থাৎ মাছ ও মাংস খেতে হবে। এর সঙ্গে দেড় চামচ মতো ওটস খাওয়া যাবে। 

ক্রুজ ফেজ: এটি কয়েক মাস ধরে চলতে পারে। স্টার্চ কম আছে এমন শাক-সব্জি খেতে হবে। আর সঙ্গে আধা চা চামচ ওটস খেতে পারবেন। প্রতি পাউন্ড ওজন কমাতে পাঁচ দিন করে এই নিয়ম অনুসরণ করতে হবে। 

কনসোলিডেশন ফেজ: আগের দুটি ধাপ ঠিকমতো মানলে এই পর্যায়ে এসে ওজন অনেকটাই কমে যাবে। তখন নিয়মিত শাক-সব্জি ও ফল খেতে পারবেন। এ ছাড়া সপ্তাহে দুইদিন পছন্দমতো খাবার খাওয়া যাবে। 

স্টেবিলাইজেশন ফেজ: ওজন কমে যাওয়ার পরে স্বাভাবিক ডায়েটে ফিরতে পারবেন। তবে সপ্তাহের যেকোনো একদিন শুধুই প্রোটিন খেতে হবে। আর ফ্যাট জাতীয় খাবার খাওয়া চলবে না। দিনে ৩ চামচ ওটস, সবুজ শাক-সব্জি ও ফল খাওয়ার পরামর্শ ডায়েটিশিয়ানের।

ডায়েট অনুসরণ করা বলতে পরিমাণমতো সুষম খাবার খাওয়াকে বোঝায়। ছবি: এক্স থেকে নেওয়াডিউকান ডায়েটে কি ওজন কমে?
ডায়েটিশিয়ান পিয়েরে ডিউকানের দাবি, চারটি ফেজ বা পর্যায় ঠিকভাবে অনুসরণ করলে কম সময়ে বেশি ওজন কমানো সম্ভব। তবে ওজন কমার পর ডায়েট অনুসরণ পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। স্বাস্থকর জীবনযাপন করতে হবে। সেইসঙ্গে নিয়মিত ব্যায়াম করতে হবে। 

ডিউকান ডায়েটে কি স্বাস্থ্যঝুঁকি আছে? 
এই ধরনের ডায়েট নিয়ে অনেক মতভেদ আছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, ডিউকান ডায়েটে অনেকের শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। গর্ভবস্থায় এবং যেসব মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ান তাদের এই ধরনের ডায়েট না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এ ছাড়া কিডনি রোগ ও হৃদরোগের মতো শারীরিক জটিলতা যাদের আছে তাদেরও এই ডায়েট অনুসরণ করা উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হেলথলাইন

চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর