‘আইফোন ফিঙ্গার’ কী? এটি কতটা বিপজ্জনক 

আপডেট : ১১ মে ২০২৪, ০২:৪৬ পিএম

বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ হলো আইফোন ফিঙ্গার। ‘দ্য টিজে শো’ নামে একটি পডকাস্টে এই শব্দটি প্রথম শোনা যায়। এরপরই এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
 
প্রশ্ন হলো এই আইফোন ফিঙ্গার আসলে কী? 

সংশ্লিষ্টরা বলছেন, আইফোনের মতো স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের কারণে আঙ্গুলে দৃশ্যমানভাবে ফাঁকা জায়গা তৈরি হয়। আর এটিকে বোঝানোর জন্য এই আইফোন ফিঙ্গার শব্দটির ব্যবহার করা হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীরা যে হাতের কনিষ্ঠা আঙুল ব্যবহার করে আইফোন ব্যবহার করে সেখানে অপর হাতের একই আঙুলের চেয়ে বেশি পরিবর্তন দেখা যায়। 
 
অনুষ্ঠানের এক আয়োজক বলেন, আমরা যেভাবে ফোন ধরি, মাঝে মাঝে ফোনের ভার আমাদের কনিষ্ঠা আঙুলের ওপর গিয়ে পড়ে। এর কারণে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। যদি কারও আইফোন ফিঙ্গার আছে কি না শনাক্ত করতে হয়, তাহলে দুই হাতের কনিষ্ঠা আঙুল মিলিয়ে দেখতে বলেছেন বিশেষজ্ঞরা।
 
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও চিকিৎসকরা বলছেন, এ নিয়ে উদ্বগের কারণ নেই। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক পিটার ইভান্স বলেন, কনিষ্ঠা আঙুলে ছোট ফাঁকা দেখা গেলে তেমন কোনো সমস্যা নেই। 

ইভান্সের সঙ্গে একমত প্রকাশ করেছেন অর্থো ক্যারোলাইনা ক্লিনিকের চিকিৎসক মাইকেল গেরি। এই চিকিৎসক জানান, আইফোন ফিঙ্গারের জন্য চিকিৎসা দরকার নেই। 

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর