বিবাহিত মানুষের সঙ্গে প্রেম?

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:২৫ এএম

যখন কেউ জানতে পারেন তিনি একজন বিবাহিত মানুষের প্রেমে পড়েছেন, তখন তাঁর মধ্যে দুটো মিশ্র অনুভূতি কাজ করে। একটি হলো—তীব্র লজ্জা, অন্যটি অপরাধবোধ। কারণ কেউ না জানলেও তিনি নিজে জানেন, তাই নিজের বিবেকের কাছে লজ্জিত পান। মানুষ যখন এ ধরনের লজ্জা পায়, তখন নিজেকে আরও গুটিয়ে নেয়। এ সময় যদি জীবনসঙ্গীর সঙ্গে সেই বোঝাপড়ার জায়গাটি থাকে, তাহলে তাকে বলে দেওয়াই ভালো। অথবা কাউন্সেলিংয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। মনে রাখা প্রয়োজন, প্রতিটি মানুষ স্বতন্ত্র। ফলে তার দাম্পত্য চাহিদাও ভিন্ন। কিন্তু একটা জায়গা সবাই চায়, সেটা হলো ভালোবাসা পেতে এবং দিতে। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের কথায় বলা যেতে পারে, ‘দোহাই তোদের, একটুকু চুপ কর্/ ভালোবাসিবারে দে আমারে অবসর।’

কিন্তু আমরা পরস্পরকে প্রাইভেসি দিতে চাই না। গোপনীয়তা এবং প্রাইভেসির মধ্যে যে পার্থক্য আছে—এই সূক্ষ্ম ব্যবধানটা বুঝতে পারার মধ্যে দাম্পত্য সাফল্য লুকিয়ে আছে। অভিমান করে হয়তো বলা যেতে পারে, ‘ও, আমাকে কিছু বলছে না কেন?’ এ ক্ষেত্রে বলতে হয়, নিজের ভালোর জন্য নিজের সঙ্গে বোঝাপড়াটা জরুরি। সেখানে হালুম বলে ঝাঁপ দিয়ে পড়ার কোনো মানে হয় না।

বিবাহিত কেউ রোমান্টিক সম্পর্কের প্রস্তাব দিলে করণীয় কী?
একটা সহজ কথা মনে রাখা জরুরি—‘চিটিং ইজ আ চয়েস’। যিনি আপনাকে রোমান্টিক সম্পর্কে আবদ্ধ হওয়ার প্রস্তাব দিচ্ছেন, তিনি কি তাঁর পূর্বের সম্পর্কে চিটিং করছেন? যিনি একজনের সঙ্গে চিটিং করতে পারেন, তিনি আপনার সঙ্গেও করতে পারেন। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা নিজের জন্যই জরুরি। কারণ, আপনি নিজেই আপনার ভালো বন্ধু। আপনার সঙ্গে আপনার এই একক যাত্রা দোলনা থেকে কবর পর্যন্ত। তাই নিজেকে ভালো রাখার জন্য এই প্রশ্নের উত্তর জানা প্রয়োজন।

এখন প্রশ্ন হতে পারে, সাময়িক আনন্দের জন্য আপনি কতটুকু চিটিং গ্রহণ করবেন? কারণ আপনার ওপর মন উঠে গেলে এই মানুষটি যদি নতুন কাউকে আবার রোমান্টিক প্রস্তাব দেন, তখন সেটা নিতে পারবেন তো? তাই নিজের চোখে আয়না ধরাটা প্রয়োজন। আমি আসলে কতটুকু সৎ আমার সঙ্গে!

রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, ‘মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুইয়ের যে তফাত আছে।’ তাই নিজেকে প্রশ্ন করা খুব জরুরি, নিজের চোখের সামনে আয়না রেখে তন্ন তন্ন করে খোঁজা প্রয়োজন যে, আমি যে আচরণটা জীবনসঙ্গীর সাথে করছি, সেই আচরণটা সে আমার সঙ্গে করলে আমি কি মেনে নিতাম?

বাংলায় একটা চমৎকার প্রবাদ আছে, ‘নিজের বেলা আঁটি শুঁটি পরের বেলা চিমটি কাটি।’ কাজেই আমি নিজে যেটা করতে পারছি না, সেটা কীভাবে অন্যের কাছ থেকে আশা করি?

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার

আরও পড়ুন:

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
সামাজিক মাধ্যমের এই সময়ে তারকা, ইনফ্লুয়েন্সার বা পডকাস্ট হোস্টদের অনেক সময় খুব কাছের মানুষ মনে হয়। প্রতিদিনের ভ্লগ, ইনস্টাগ্রাম স্টোরি বা লাইভ ভিডিওতে তাদের জীবনের নানা মুহূর্ত দেখা যায়। এতে ধীরে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর