গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

আপডেট : ২০ মে ২০২৪, ১১:০১ এএম

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের ব্রাউজারে যা সার্চ করা হয় তার সবকিছু সাধারণত সার্ভারে সংরক্ষিত রাখে। বিভিন্ন সময়ে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল ব্যবহারকারীদের ওপর নজরদারির মাধ্যমে ডেটা সংগ্রহ করে তা অন্যান্য কোম্পানির সাথে শেয়ার করে। এই ডেটা ব্যবহার করে পরবর্তীতে বিজ্ঞাপন দেখানো হয়। 

এক্ষেত্রে সার্চ হিস্ট্রি ও ক্যাশে হিস্ট্রি ডিলিটের পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ জন্য গুগলের পক্ষ থেকেও বিশদ নির্দেশিকা রয়েছে। কী কী তথ্য গুগল সংরক্ষণ করছে এবং কোন তথ্যগুলো আপনি শেয়ার করতে চান বা চান না তা ম্যানেজের সুবিধাও রয়েছে। 

গুগলে তথ্য ম্যানেজ করবেন যেভাবে 
গুগল থেকে ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে যান। https://myactivity.google.com/ ক্লিক করে সহজে যেতে পারবেন। এই পেজে অনেক ট্যাব পাবেন। সেসব ট্যাবে ক্লিক করেই জানতে পারবেন কী কী তথ্য সেখানে আছে। গুগলের সঙ্গে আপনি কোন তথ্যগুলো শেয়ার করতে চান সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট করবেন যেভাবে 

  • আপনার ফোনের গুগল ক্রোমে প্রবেশ করুন।
  • এবার ওপরের ডানে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করে হিস্ট্রি অপশনে যান।
  • এবার ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করে যে কোনো তারিখের বা সব হিস্ট্রি ডিলিট দিতে পারবেন।

ল্যাপটপ বা ডেস্কটপে ডিলিট করবেন যেভাবে

  • আপনার ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে গুগল ক্রোম খুলুন।
  • এরপর ওপরের ডান কোনায় থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করুন।
  • হিস্ট্রি অপশনে যান এবং মেন্যু থেকে হিস্ট্রিতে ক্লিক করুন। চাইলে কি-বোর্ড থেকে উইন্ডোজে Cltr + H অথবা ম্যাকে Cmd + Y একসঙ্গে প্রেস করতে পারেন।
  • ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করুন, যা মেন্যুর বাম দিকে দেখতে পাবেন। ব্রাউজিং হিস্ট্রি বক্সে টিক দিন এবং ব্রাউজিং ডেটাতে ক্লিক করুন।   

তথ্যসূত্র: গুগল সাপোর্ট, অ্যান্ড্রয়েড পুলিশ

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর