গরমে ত্বক ভালো রাখতে সহজে বানাতে পারেন ৫ প্যাক

গরমে ত্বক ভালো রাখতে অ্যালোভেরা জেল, গুড়া চিনি ও মধু মিশিয়ে বানাতে পারেন প্যাক। মুখে স্ক্রাবিং করে ধুয়ে ফেলুন। দেখবেন দূর হয়েছে ত্বকের অতিরিক্ত অয়েলি ভাব। তাই আপনার ত্বক অনুযায়ী নানা ধরনের প্যাক লাগাতে পারেন। রইল ঘরে তৈরি করা যায় এমন ৫টি প্যাক।

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:২৫ পিএম

গরমের এই সময়ে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। তাই ব্যস্ততা যতই থাকুক, চেষ্টা করুন ক্লেনজারের মাধ্যমে ত্বকের ময়লা দূর করতে। গরমে ঘাম হবেই। বেশি ঘাম হলে পোরস বন্ধ হয়ে যায়, ফলে অ্যাকনের সমস্যা দেখা দেয়। তাই দিনে দু’বার ক্লেনজিং ব্যবহার করুন। তার জন্য ব্যবহার করতে পারেন ওয়াটারবেসড ক্লেনজিং ও অয়েল বেসড ক্লেনজিং।

ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচানোর জন্য শুধু সানসস্ক্রিনই যথেষ্ট নয়। টুপি, ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। সূর্যের অতিরিক্ত তাপে এই সময় ত্বকে ট্যান পড়ে যায়। সেক্ষেত্রে এক্সফোলিয়েশন ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করতে হবে, ঘরে তৈরি প্রাকৃতিক উপাদান ব্যবহারে।

অ্যালোভেরা জেল, গুড়া চিনি ও মধু মিশিয়ে বানাতে পারেন প্যাক। কিছুক্ষণ মুখে স্ক্রাবিং করে ধুয়ে ফেলুন। ত্বক যদি অতিরিক্ত অয়েলি হয়, তবে এটির পরিবর্তে মুলতানি মাটি ও গ্রেট করা শসা মিশিয়ে মুখে মেখে নিন। এছাড়াও আপনার ত্বক অনুযায়ী নানা ধরনের প্যাক লাগাতে পারেন। সেই সঙ্গে ত্বক অনুযায়ী ব্যবহার করতে পারেন এই প্যাকগুলো।

বাড়িতে তৈরি মাস্ক: এই সময়ে ত্বকের বাড়তি যত্নের জন্য সপ্তাহে অন্তত দু’বার হোমমেড ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

মুলতানি ও শসার প্যাক: যাদের ব্ল্যাকহেডের সমস্যা আছে এবং ত্বক বেশি অয়েলি, তাঁদের জন্য এই ফেসপ্যাক আদর্শ। দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে শসার গ্রেট করে মিশিয়ে দিন। তারপর গোলাপ জল দিতে হবে। ব্যস একসঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিলেই তৈরি।

দইয়ের ফেস প্যাক: একটা বাটিতে কিছুটা দই নিয়ে, তাতে ১ টেবিল চামচ মধু ও কিছুটা গোলাপ জল দিলেই তৈরি মাস্ক।

পেঁপে ও কলার প্যাক: গ্রীষ্ম এখন অনেক বেশি শুষ্ক থাকে। তাই এই প্যাক আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। অনেকের ত্বকে ড্রাই প্যাচের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে এই প্যাক অসাধারণ। প্যাকটির সঙ্গে মধু বা অ্যালোভেরাও মেশাতে পারেন। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে।

আমন্ড ফেস প্যাক: স্কিনকে হাইড্রেট করতে এই প্যাকের জুড়ি মেলা ভার। তার জন্য আপনাকে সারারাত আমন্ড ভিজিয়ে রাখতে হবে। তারপর গ্রাইন্ডারে আমন্ড গ্রাইন্ড করে নিন। এবার নিজের স্কিন বুঝে তাতে উপকরণগুলো ঠিকঠাক মেশান। কী উপাদান মেশাবেন সেটি বলছি। যদি ত্বক শুষ্ক হয়, তবে এর সঙ্গে মধু মেশাতে পারেন। আর তৈলাক্ত হলে মুলতানি মাটি ব্যবহার করুন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর