সেই জওয়ানকে চাকরির আশ্বাস বলিউড তারকার

আপডেট : ০৮ জুন ২০২৪, ০২:৫১ পিএম

আগুনের ফুলকি কতটা মারাত্মক হতে পারে, তার খানিকটা নমুনা পাওয়া গেল সদ্য নির্বাচনে জয়ী কঙ্গনা রানৌতকে চড় মারার ঘটনায়। এতে উত্তাল গোটা ভারত। 

অন্যদিকে, এত কিছুর মধ্যে বলিউড কেন চুপ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কঙ্গনা। বিনোদন দুনিয়া থেকে খুব বেশি প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কিছু মানুষ কঙ্গনার সমর্থনে মুখ খুলেছেন ইতিমধ্যেই।

তবে কঙ্গনার পাশে কেন বলিউড নেই—সেই কম্মটি করে রেখেন অভিনেত্রী নিজেই। সহকর্মীদের প্রতি বিষাদাগার ও একের পর এক কট্টর মন্তব্য সেটার কারণ হতে পারে। 

আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, এতখানি হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পর ওই জওয়ানের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু একেবারে উল্টো সুর ধরলেন বলিউড সুরকার বিশাল দাদলানি। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘কোনোরকম হিংসার ঘটনা সমর্থন করি না আমি। কিন্তু জওয়ানের রাগের কারণ বুঝতে পারছি।’

কঙ্গনা। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়াঅভিযুক্ত সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এই সুরকার। সিআইএসএফ তরফে কোনও কড়া পদক্ষেপ করা হলে, অর্থাৎ কুলবিন্দরের চাকরি গেলে তাঁর চাকরির ব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করলেন সুরকার। তিনি দাবি করেছেন, কুলবিন্দরের জন্য কাজের ব্যবস্থা তিনি করেই রেখেছেন, পরিস্থিতি তেমন হলেই তিনি সে কাজে যোগ দিতে পারবেন। এর পরই বিশাল লিখেছেন সেই স্লোগান, ‘জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিসান।’

উল্লেখ্য, অতীতে কৃষক আন্দোলন সম্পর্কে কঙ্গনার অবমাননাকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার তাঁকে চড় মেরেছেন বলে দাবি করেছেন কুলবিন্দর কৌর নামের এক ভারতীয় জওয়ান। ঘটনা ঘটে চন্ডীগর বিমানবন্দরে।

চড়কাণ্ডের পরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। এর পরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় নিরাপত্তারক্ষীকে। পরে সাসপেন্ড ও গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অন্য দিকে, পুরো ঘটনাটি নিয়ে বলিউড তারকাদের মৌনতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নব নির্বাচিত সাংসদ। সামাজিক যোগাযোগ মাধ্যম কঙ্গনা লিখেছেন, ‘এই ধরনের ঘটনা আপনাদের সন্তানদের সঙ্গেও ঘটতে পারে। যাঁরা এই ধরনের আক্রমণের ঘটনা উদ্‌যাপন করছেন তাঁরা তৈরি থাকুন আগামী দিনে তাঁদের সঙ্গেও এই ঘটনা ঘটতে পারে।’

 যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন অভিনেত্রী।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর