আরও বড় স্ক্রিন নিয়ে আসছে অ্যাপল ওয়াচ ১০

আপডেট : ২১ জুন ২০২৪, ০১:৩৮ পিএম

আরও বড় আকারের স্ক্রিন ও পাতলা কেসিং নিয়ে বাজারে আসতে যাচ্ছে অ্যাপল ওয়াচ ১০ সিরিজ। এ ছাড়া থ্রিডি প্রিন্টিং টেকনোলজির সাহায্যে তৈরি স্ট্র্যাপে ম্যাগনেটিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আগামী সেপ্টেম্বর নাগাদ আইফোনের নতুন সিরিজের সঙ্গে বাজারে আসতে পারে স্মার্টওয়াচটি। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োর মিডিয়াম ব্লগ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টওয়াচ ৪৫ ও ৪৯ মিলিমিটার হবে। এর আগের ৯ সিরিজের স্মার্টওয়াচ ছিল ৪১ ও ৪৫ মিলিমিটার। নতুন স্মার্টওয়াচের স্ট্র্যাপ আগের সংস্করণগুলোর চেয়ে আলাদা হতে যাচ্ছে। ১০ সিরিজ থেকে স্ট্র্যাপে ম্যাগনেটিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে স্ট্র্যাপ লাগানো ও খোলা আগের তুলনায় বেশি সহজ হবে। 

থ্রিডি টেকনোলজি ব্যবহার করে স্মার্টওয়াচের কিছু যন্ত্রাংশ উৎপাদন করতে যাচ্ছে অ্যাপল। এক্ষেত্রে উৎপাদনের বিষয়টি ব্রাইট লেজার টেকনোলজি (বিএলটি) ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে। 

পরবর্তীতে অ্যাপল ওয়াচের কেস বানাতেও বিএলটি প্রযুক্তি ব্যবহার করা হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এতে স্মার্টওয়াচের যন্ত্রাংশের ব্যবহারের পরিমাণ কমে আসবে বলে মনে করা হচ্ছে। 

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ফোর্বস

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর