আইফোনে মেসেজ ব্লক ও ফিল্টার করার সহজ উপায়

আপডেট : ২৭ জুন ২০২৪, ১০:৫২ এএম

আইফোনে অনাকাঙ্ক্ষিত বার্তা এড়াতে মেসেজ ব্লক অপশনটি বেশ কার্যকর সমাধান হতে পারে। আইফোন বা আইওএস অপারেটিং সিস্টেমে কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই টেক্সট মেসেজ ব্লক করার সুবিধা রয়েছে। এতে ব্লক করার জন্য আলাদা করে ফোন নম্বরটি সেভও করতে হবে না। চলুন জেনে নেওয়া যাক মেসেজ ব্লক করার কিছু সহজ নিয়ম।

আইফোনের মেসেজ অ্যাপ
* প্রথমে আইফোনের মেসেজ অ্যাপ চালু করুন। 
* এরপর যে নম্বরটি ব্লক করতে চান সেই চ্যাট থ্রেডটি চালু করতে হবে। 
* পরের পেজে স্ক্রিনের ওপরে প্রোফাইল আইকন, নাম বা নম্বরে চাপ দিন এবং নতুন স্ক্রিনে ইনফো বাটনে ক্লিক করুন। 
* এরপর ‘ব্লক কলার’ অপশনটি বাছাই করতে হবে। 
* একটি পপ-আপ মেন্যু এলে সেখানে আবার ‘ব্লক কন্টাক্ট’ অপশনে ট্যাপ করে ব্লক করার বিষয়টি নিশ্চিত করুন।

আইফোনের সেটিংস অ্যাপ
মেসেজ ব্লক করার আরেকটি উপায় হলো সেটিংস অ্যাপ ব্যবহার করা। কেউ আইফোনে সেভ করা কোনো নম্বর থেকে মেসেজ ব্লক করতে চাইলে এই পদ্ধতিটি সহায়ক। 
* প্রথমে অপরিচিত কোনো নম্বরের মেসেজ ব্লক করতে হলে আগে ফোনে সেভ করে নিতে হবে। 
*নম্বর সেভ করা হয়ে গেলে সেটিংস অ্যাপ চালু করুন এবং ‘মেসেজেস’ অথবা ‘ফোন’ অপশনটি বেছে নিন। 
*নতুন পেজে ‘ব্লকড কন্টাক্টস’ অপশনে প্রেস করে ‘অ্যাড নিউ’ অপশনে গিয়ে যে কন্টাক্ট থেকে মেসেজ পেতে চান না সেটি বেছে নিন। 

মেসেজ ফিল্টার 
আইওএস অপারেটিং সিস্টেমে একটি বিল্ট-ইন মেসেজ ফিল্টারিং ফিচার রয়েছে। এর মাধ্যমে এসব মেসেজ ফিল্টার করা সম্ভব। এ ফিচারটি চালু করলে, অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ ফিল্টার করে এবং ফোনে নোটিফিকেশন না পাঠিয়ে, ইনবক্সের বদলে আলাদা একটি ফোল্ডারে মেসেজগুলো জমা হয়। 

* ফিচারটি চালু করতে আইফোনের সেটিংস অ্যাপের ‘মেসেজেস’ অপশনে যান। 
* নিচে স্ক্রল করে ‘মেসেজ ফিল্টারিং’ অপশনে যান।  
* এর নিচে ‘আননোন অ্যান্ড স্প্যাম’ অপশনে ক্লিক করুন। 
* ‘ফিল্টার আননোন সেন্ডারস’ অপশনের টগলটি চালু করতে হবে।
* এবার ‘এসএমএস’ ফিল্টারটি ডিফল্ট ফিল্টার হিসেবে সেট করুন।

তথ্যসূত্র: হাউ টু গিক, টেক রাডার

আইফোন ডুও দেখেই যদি মনে হয়—‘এই ফোনটা তো নিতেই হবে।’ তাহলে একটু থামুন। কারণ দেখতে যতই সুন্দর হোক, এই ফোন কেনার পর এমন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, যেগুলো জানার পর ২,০০০ ডলার খরচ করার...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর