শাকিব খান সপ্তাহে থাকছে যে ছবিগুলো

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে শাকিব খান সপ্তাহ। আগামী ৬ থেকে ১২ জুলাই প্রতিদিন দুপুর ২টায় থাকছে ঢাকাই ছবির এই জনপ্রিয় তারকার ৭টি সিনেমা।

টেলিভিশন চ্যানেলটি জানায়, শনিবার (৬ জুলাই) থাকছে কাজী হায়াতের পরিচালনায় ‘বীর’। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। ৭ জুলাই থাকছে জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ। 

৮ জুলাই থাকছে আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় ‘তুমি আমার মনের মানুষ’। রোমান্টিক এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগর প্রমুখ। 

৯ জুলাই থাকছে শাহীন সুমনের পরিচালনায় ‘মন যেখানে হৃদয় সেখানে’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। পাশাপাশি নিরব, রত্না কবির সুইটি, ববিতা, অরুণা বিশ্বাস ও মিশা সওদাগরসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। 

১০ জুলাই এনায়েত করিমের পরিচালনায় ‘বাহাদুর সন্তান’। অভিনয় করেছেন শাকিব খান ও একা।

১১ জুলাই এফ আই মানিকের পরিচালনায় ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ওমর সানী প্রমুখ। 

১২ জুলাই থাকছে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জি যৌথভাবে পরিচালিত ‘শিকারি’। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী। এ ছাড়াও সহশিল্পী হিসেবে চলচ্চিত্রটিতে অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও রাহুল দেব অভিনয় করেছেন।

দীপ্ত জানায়, তারকাদের নিয়ে নিয়মিত তারা বিশেষ সপ্তাহ প্রচার করবে। এই পরিকল্পনার অংশ হিসেবে শুরু হচ্ছে শাকিব খান সপ্তাহ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর