কোন ত্বকের জন্য কেমন লিপস্টিক?

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম

লিপস্টিক শুধুমাত্র মেকআপের একটি অংশ নয়। এটি একই সঙ্গে আপনার ব্যক্তিত্ব ও মানসিকতা চেহারায় তুলে ধরে। তাই শুধুমাত্র লিপস্টিক পরলেই হবে না। সেটি আপনার সঙ্গে যাচ্ছে কিনা বুঝতে হবে। অনেকে বুঝতে পারেন না যে তাঁকে কোন রঙের লিপস্টিকে ভালো লাগবে। রইল তার পরামর্শ।

বুঝতে হবে ত্বকের টোন
প্রথমে আপনার ত্বকের টোন নির্ধারণ করুন। সাধারণত তিন ধরনের ত্বক দেখা যায়। ফেয়ার, মিডিয়াম বা ডার্ক। ত্বকের এই ধরনের উপর নির্ভর করে লিপস্টিকও আলাদা হবে। দেখে নিন সেগুলো কী কী।

কীভাবে বাছবেন লিপস্টিক শেড
ত্বকের টোন অনুযায়ী লিপস্টিক শেড বেছে নিতে হবে। ফেয়ার ত্বকের জন্য গোলাপি, পিচ বা কোরাল শেড ভালো মানাবে। আর মিডিয়াম ত্বকের জন্য গোল্ডেন, ব্রাউন বা মালবেরি শেড ভালো। তবে ডার্ক ত্বকের জন্য ডিপ বার্গেন্ডি, প্লাম, বা রেড শেড বেছে নিতে পারেন। এই বিষয়গুলো মাথায় রেখে লিপস্টিক নির্বাচন করুন।

কেনার সময় পরীক্ষা করুন
লিপস্টিক কেনার সময় অবশ্য টেস্ট করে নিবেন যে, সেটি আপনার ত্বকের সঙ্গে কতটা ভালো হয়। অবশ্য অনেক দোকানে এই টেস্ট করে দেখানো হয়। যদি সেটি না করে, তবে আপনি নিজেই টেস্ট করতে পারেন। আপনার হাতের পিছনে লিপস্টিক লাগান এবং ত্বকের টোনের সঙ্গে মানানসই কিনা দেখুন। তাহলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে।

চুলের রঙের সঙ্গেও বিবেচনা করুন
লিপস্টিক শেড বেছে নেওয়ার সময় আপনার চুলের রংও বিবেচনা করুন। যদি চুল কালো হয়, তবে ডিপ শেড ভালো। আর যদি আপনার চুল বাদামি হয়, তাহলে মাঝারি শেড নিতে পারেন।

ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে কিনা দেখুন
আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে লিপস্টিক শেড বেশ কাজে দেয়। তাই লিপস্টিক বেছে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, যদি গম্ভীর ব্যক্তিত্ব তুলে ধরতে চান, তবে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা বেশি ভালো। আর যদি একটু খোলামেলা হালকা মেজাজ তুলে ধরেন, তবে একটু হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

তবে আপনাকে এটাও মনে রাখতে হবে যে, সবশেষে সৌন্দর্য নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রঙের লিপস্টিক পরে আপনার নিজেকে ভালোলাগবে, সেটি ব্যবহার করাই উত্তম। এখানে শুধুমাত্র প্রচলিত ধারণা তুলে ধরা হয়েছে। ব্যক্তি বিশেষে অবশ্যই এগুলো বদলাতে পারে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর