শিশুর কানপাকা রোগ প্রতিরোধের উপায় কী?

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:৫২ এএম

যে কোনো বয়সেই কানপাকা সমস্যা হয়ে থাকলেও শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। কান পঁচা থেকে কান এবং মস্তিষ্কের অনেক জটিলতা হতে পারে, যা কখনো মৃত্যুর ও কারণ হতে পারে। কান পঁচার জটিলতাসমূহ -

১. কানে কম শোনা।

২. বধির হওয়া।

৩. মস্তিষ্কে প্রদাহ ছড়িয়ে পড়া।

৪. কানে পর্দা নষ্ট হয়ে যাওয়া বা কানের পর্দা ছিদ্র হওয়া।

৫. সবসময় কান দিয়ে পুঁজ বা পানি আসা।

৬. শরীরের ভারসাম্য নস্ট হওয়া বা দাঁড়ানো তথা হাঁটাচলা করতে না পারা।

৭. কানে দুর্গন্ধ হওয়া।

করণীয়

কান পঁচা বা কান পাকার চিকিৎসায় ওষুধ খাওয়ার পাশাপাশি অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। নতুবা ফলাফল আসবেনা। অথবা সুস্থ হতে লম্বা সময় প্রয়োজন পড়তে পারে। তাই নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলতে হবে:

১. কান চুলকানো যাবে না।

২. ডুব দিয়ে গোসল করা যাবে না।

৩. ঠান্ডা খাবার খাওয়া যাবে না।

৪. বারবার কানে কোনো কিছু দিয়ে খোঁচাখুঁচি করা যাবে না।

৫. গোসলের সময় কানের মধ্যে তুলা অথবা ইয়ার প্লাগ দিয়ে গোসল করতে হবে।

৬. ঠান্ডা সর্দি থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

৭. টক বা ভিটামিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে।

৮. চুইংগাম খাওয়ার উপযুক্ত হলে দৈনিক এক দুইটা চুইংগাম খেতে পারে।

কান পাকার প্রতিরোধ

আমরা সব সময় বলি চিকিৎসা বা প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। সেজন্য শিশুদের কানের যত্ন নিতে হবে এবং যে সব বিষয়ের জন্য কারণে বাচ্চাদের কান পাকা বা কান পচা হয়ে থাকে সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

যেমন—

১. অযথা বাচ্চাদের কান চুলকাবেন না।

২. শিশুদের অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত রাখবেন।

৩. শিশুদের গোসলের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কানের মধ্যে পানি না ঢুকে।

৪. শিশুদের অতিরিক্ত ঠান্ডা লাগলে অথবা টনসিল এডিনয়েডের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। কেননা লম্বা সময় এডিনেডের সমস্যা থেকে কানের ইনফেকশন বা কান দিয়ে পুঁজ পড়ার সমস্যা হতে পারে।

৫. কটনের এর ব্যবহার বন্ধ করুন।

৬.  মাঝেমধ্যে শিশুদের কানের চিকিৎসকের পরামর্শ নিন।

৭. শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মাথার দিকটা সামান্য উঁচু করে ধরে রাখবেন।

কান পঁচার চিকিৎসা

কানের চিকিৎসা কোনোভাবেই লোক মুখে শুনে বা দোকানপাট থেকে নিবেন না। কেননা কান একবার পুরোপুরি নষ্ট হয়ে গেলে তা  ঠিক হওয়া বা আগের জায়গায় যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কান পাকা বা পঁচার চিকিৎসায় অবশ্যই নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর কান পচার চিকিৎসা মেডিসিনের পাশাপাশি চিকিৎসকের উপদেশ মেনে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বিশেষ করে নাক,কান ও গলা রোগ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই ভালো।

লেখক: নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর