যে ডেজার্টে বাড়বে না ওজন

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম

অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ে মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে। অনেকেই চিনি, মিষ্টি বা শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু মন কি এসব মানে! ডেজার্ট আইটেম দেখলেই তো খেতে ইচ্ছা করে।

তাদের জন্য আজ থাকছে এমন তিনটি রেসিপি যা খেলে পেটও ভরবে, আবার ওজন বাড়ার চিন্তাও করতে হবে না। সবচেয়ে বড় কথা, এই আইটেমগুলো তৈরির জন্য আপনাকে কোনো রান্নাই করতে হবে না।  

চিয়া পুডিং

চিয়া সিড, কাঠবাদাম কুচি, দুধ, মধু আর ভ্যানিলা এসেন্স (অপশনাল) একসঙ্গে মিশিয়ে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দিন। সকালে অনেকেরই ভারি নাস্তা খেতে ইচ্ছা করে না। তখন অনায়াসে চিয়া পুডিং খেতে পারবেন।

ছবি ফ্রিপিক থেকে সংগৃহীত

এখন আবার চলছে আমের ভরা মৌসুম। পাকা আম কিউব করে কেটে নিয়ে এই পুডিংয়ের ওপর ছড়িয়ে দিন। পাকা কলাও দিতে পারেন। আরও অধিক মিষ্টি স্বাদের জন্য যোগ করতে পারেন দুই থেকে তিনটি খেজুরের টুকরো।

প্রোটিন বার

একটি পাত্রে ওটস, মধু, ফ্ল্যাক্সসিড, চিয়া সিড, পাম্পকিন সিড (কুমড়া বীজ), সিসেমি সিড (তিল বীজ), কিসমিস ইত্যাদি দিয়ে ভালো করে মিশিয়ে কয়েক চামচ পিনাট বাটার দিন। পিনাট বাটার যেন ঘরের তাপমাত্রায় থাকে, না হলে ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিতে হবে।

ছবি ফ্রিপিক থেকে সংগৃহীত

সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি বেকিং ট্রেতে ঢেলে সমানভাবে ছড়িয়ে নিন। সেট হওয়া পর্যন্ত কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। শেষে পছন্দের আকৃতিতে টুকরো করে কেটে পরিবেশন করুন।

মিক্সড ফ্রুট চাট

আম, কলা, আপেল, ড্রাগন, পেঁপে, আঙ্গুর ইত্যাদি মৌসুমি ফল ছোট ছোট করে কেটে নিন। এবার ওই ফলের কুচির উপর টক দই, চাট মশলা ও সামান্য বিট লবণ ছিটিয়ে দিন। চাইলে সামান্য লেবুর রস ছড়িয়ে দিতে পারেন।

ছবি ফ্রিপিক থেকে সংগৃহীত

ভরদুপুরে বা খাওয়ার পর একটু মিষ্টি চেখে দেখার ইচ্ছে জাগলে খেয়ে নিয়ে পারেন এই ফলের চাট। ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন এই ফলের চাট, শর্করা বাড়ার ঝুঁকি নেই। 

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর