খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা নিয়ে মুখ খুললেন জায়েদ

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৪৪ পিএম

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে।
 
বিষয়টি নিয়ে অভিযুক্তরা নিশ্চুপ থাকলেও কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার বিষয়টি তাঁর নজরেও এসেছে। তাঁর দবি, এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না।

জায়েদ খান বলেন, ‘যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা মামলা। যার কোনা ভিত্তিই নাই। আমি একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি। হতে পারে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী। এ জন্য তো যে কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘অন্য সবার মতো আমারও মত-বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে। তবে এটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারি—আমি কোনো রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলাম না, আর আগামীতেও থাকব না। আমি সবসময় চেষ্টা করেছি, মানুষের উপকার করতে; সবার পাশে থাকতে। কখনো কারও ক্ষতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় ন্যায়ের কথা বলেছি। সেই আমাকেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে!’

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে রোববার (২৫ আগস্ট) ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা-পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে এই চিত্রনায়ক বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় শো নিয়ে ব্যস্ত ছিলাম। বিভিন্ন স্টেজ শোতে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ। আমিও সেটাই করেছি।’ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়ে জায়েদ খান বলেন, ‘ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সাহেব। আমার বিশ্বাস, উনি এসব ভিত্তিহীন মামলার বিষয়টি দেখবেন। আমার নামে তো রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মামলা করেনি। কে করেছে, তাকে আমি বা আমরা কেউ চিনি না। এমন অপরিচিত একজন মিথ্যা অভিযোগ নিয়ে মামলা করে দেবেন আর অমনি তা সত্য হয়ে যাবে, এটা আশা করি না।’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একাধিক জেলায় দেশটির সরকারি বাহিনী ও স্থাপনায় পৃথক হামলা চালিয়েছে সশস্ত্র বেলুচ যোদ্ধারা। একই সঙ্গে চাগাই জেলায় খনিজ বহনকারী বেশ কয়েকটি যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে...
অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনে ও শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তালাশ টিমের সদস্যরা তাদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এ সময় উদীয়মান তরুণ সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদনের পরিকল্পনা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর