ভেনিস উৎসবে কেউ মেরিলিন মনরো সাজে, কেউবা মারলেন ডিয়েট্রিচ!

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

এ আবার কোন সাল! ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের লালগালিচা বলছে যে বছরটি ২০২৪ নয়, বরং ১৯২৪! বুধবার থেকে বিশ্বের সবেচেয়ে প্রাচীন এই উৎসবে নজর কেড়েছে হলিউডের পুরনো জৌলুস। ত্রিশ-চল্লিশ দশকের বাহারি সজ্জায় দ্যুতি ছড়িয়েছেন তারকারা। পোশাক থেকে গহনা—সর্বত্র ছিল সেই ছাপ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উৎসবে প্রদর্শিত হয় চিলীয় নির্মাতা পাবলো লরেইন পরিচালিত সিনেমা ‘মারিয়া’। বিংশ শতাব্দীর প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবনী অবলম্বনে এটি নির্মিত হয়েছে। আর নামভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। যেখানে তাঁর পোশাক-পরিচ্ছদ কিংবদন্তি মারলেন ডিয়েট্রিচ, জোয়ান ক্রফোর্ড কিংবা গ্রেটা গার্বোর মতো। 

মারলেন ডিয়েট্রিচের মতো সাজে অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সিএনএন থেকে নেওয়া

চলচ্চিত্রটিতে জোলির কস্টিউমে দেখা যায়, তাঁর গায়ে তামারা রাল্ফ গাউন, ত্রিশ দশকের আদলে পশমের তৈরি শ্রাগ, এর ওপর গোলাপ আকৃতির একটি সোনালি ব্রোচ এবং ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মূলত এ সূত্র ধরেই এবারের লালগালিচায় আভিজাত্যের ছোঁয়া, যা আধুনিককালে একেবারেই বিরল।

তবে শুধু জোলিই একমাত্র অতিথি নন, যিনি কিনা পুরনো সাজে হাজির হয়েছেন। কানাডীয় অভিনেত্রী টেলর রাসেলকেও দেখা যায় ফ্যাকাশে হলুদ সিল্কের ক্রেপন পোশাকে দ্যুতি ছড়াতে। যার লুক ছিল ত্রিশের দশকে মুক্তি পাওয়া ‘জেন্টলম্যান প্রেফার ব্লন্ডস’ ছবির মেরিলিন মনরোর কস্টিউমের মতো শৈল্পিক। 

ফ্যাকাশে হলুদ সিল্কের ক্রেপন পোশাকে টেলর রাসেল। ছবি: সিএনএন থেকে নেওয়া

সিনেমাটিতে মনরোকে দেখা গিয়েছিল, বেজওয়েল গাউনের সঙ্গে কমলা রঙের একটি শিফন স্কার্ফ পরিহিত।

এদিকে, ‘বিটলজুস’ প্রিমিয়ারে উৎসবের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপারও হাজির হয়েছিলেন সাবেকিয়ানায়। ব্রিটিশ ভোগের মতে, তাঁর এই ‘পোপ রেড’ অপেরা কোটটি পঞ্চাশের দশকে থিয়েটারের দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি তাঁর হাতে সাদা গ্লাভস এবং প্রতিটি কব্জিতে কার্টিয়ের ব্রেসলেটের মতো একটি স্ট্যাক পরেছেন।

লালগালিচায় ইজাবেল হুপার। ছবি: সিএনএন থেকে নেওয়া

একইভাবে ভেনিস উৎসবে ভিনটেজ লুকে হাজির হয়েছেন চিলীয় অভিনেত্রী মারিয়ানা ডি গিরোলামো। ‘এল জকি’ প্রিমিয়ারে তিনি কালো একটি গাউন পরে এসেছিলেন। যেটির ডিজাইনে শোভা পেয়েছে ষাটের দশকের মতো সাদা পুঁতির লেইস।

এ ধরনের পোশাকে যে বার্তাটি প্রযোজ্য, তা হলো—ফ্যাশন ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই ‘ওল্ড ইজ গোল্ড’। অর্থাৎ অতীত মাত্রই স্বর্ণালি।

সূত্র: সিএনএন

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর