গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
এ সময় সম্পাদক ও সাংবাদিকেরা বলেন, সংশোধন ছাড়া সাইবার নিরাপত্তা আইন পাস করলে সারা দেশ কারাগারে পরিণত হবে। কীভাবে এমন বিতর্কিত খসড়া তৈরি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
তারা বলেন, কোনো সাংবাদিককে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির বিধান যুক্ত করতে হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সরকারের উদ্দেশ্য নয়। ডিজিটাল মাধ্যমে অপরাধ ঠেকাতে এ আইন পাসের উদ্যোগ নিয়েছে সরকার। গণমাধ্যম কর্মীসহ সবার পরামর্শে সংসদে আইন পাস হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক আটকের আগে আদালতের সম্মতির প্রস্তাব বিবেচনা করবে সরকার।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকতা করতে বার কাউন্সিলের মতো সনদ নিতে হবে এমন প্রস্তাব এসেছে। সেটা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।


