শুষ্ক ও নিষ্প্রাণ চুলের জন্য প্রোটিন হেয়ার প্যাক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম

আমাদের চুল কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের অভাব হলে চুল ভঙ্গুর হয়ে যায়। চুলের জন্য প্রোটিন লেভেলের ভারসাম্য বজায় রাখা তাই খুব জরুরি।

সুস্থ ও সুন্দর চুলের আরেকটি উপাদান হলো ময়েশ্চার বা আর্দ্রতা। আর্দ্রতার অভাব দেখা দিলে চুলে নমনীয়তার ঘাটতি তৈরি হয়। চুল শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রাণ দেখায়;  স্প্লিট এন্ডস বা আগা ফাটার সমস্যা দেখা দেয়। এ ছাড়া ঘন ঘন রঙ করলেও চুলের টেক্সচার বদলে যায়। এতে হেয়ার ব্রেকেজ দেখা দেয় এবং কোনো স্টাইল করতে গেলে চুল ভেঙে ভেঙে যায়!

প্রোটিন ও ময়েশ্চারের ঘাটতি পূরণ করে চুলের শাইনিভাব বজায় রাখতে নিয়মিত প্রোটিন ট্রিটমেন্ট নেয়া জরুরি। অনেকেই পার্লার থেকে এই সার্ভিস নিয়ে থাকেন। তবে পার্লারে যাওয়া সব সময় সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বাড়িতেই একদম সহজলভ্য কিছু উপকরণে ঘরোয়া কিছু প্যাক বানিয়ে নিতে পারেন।

ডিম ও টকদইয়ের হেয়ার প্যাক

পরিমাণমতো ডিম, টকদই ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন। সম্পূর্ণ চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ডিম প্রোটিনের খুব ভালো উৎস। এতে থাকা ভিটামিন এ, ডি ও ই হেয়ার ড্যামেজ রিপেয়ার করতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অলিভ অয়েল চুলকে নরম আর কোমল রাখে। টকদইয়ে আছে জিংক, ভিটামিন ই, প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড। মাথার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে এই উপাদানগুলো খুব ভালো কাজ করে। তবে অনেকেই ডিমের গন্ধ সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে এই প্যাকে মেশাতে পারেন পছন্দের কোনও এসেনশিয়াল অয়েল।

ডিম, কলা ও মধুর হেয়ার প্যাক

কলা চুলের জন্য ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কাজ করে। আবার অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধু নিয়মিত ব্যবহারে চুল দ্রুত লম্বা হয়। হেয়ার প্যাকে মধু মিশিয়ে ব্যবহার করলে বিবর্ণ চুল হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে। একটি কলা ভালোভাবে চটকে তার সাথে একটা ডিম ফেটে আর খানিকটা মধু মিশিয়ে সবটা একসাথে মিশাতে হবে। ৩০ মিনিট পর ধুয়ে ফেলে শ্যাম্পু করে নিন। 

মেয়োনেজ ও ডিমের প্যাক

মেয়োনেজ তৈরিতে তেল, ডিমের কুসুম, ভিনেগার বা লেবুর রস ইত্যাদি ব্যবহার করা হয়। বলা যায়, চুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় সব উপাদান আছে এতে। ১টি ডিমের সাদা অংশ এবং ২ টেবিল চামচ মেয়োনেজ মিশিয়ে প্যাক তৈরি করুন। এর সাথে ১ টেবিল চামচ টকদই নিতে পারেন। ৩০ মিনিট এই প্যাক লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন।

বাদাম তেল ও মেয়োনেজ প্যাক

যাদের চুল খুবই রুক্ষ্ম তাদের জন্য এই প্যাক বেশ উপকারী। একটি পাত্রে পরিমাণ মতো মেয়োনেজ নিন। এবার তাতে মেশান বাদাম তেল। ভালো করে মিশিয়ে মাথার তালু থেকে চুলের ডগা পর্যন্ত মিশ্রণটি লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। চুল হবে নরম। সপ্তাহে ২ থেকে ৩ দিনের মতো ব্যবহার করতে পারেন এই প্যাক। 

এর পাশাপাশি চুল ভালো রাখতে খাদ্যতালিকা সুষম হতে হবে। ডিম, পালং শাক, কলমি শাক, লাউ শাক, কুমড়া শাক, পুঁইশাকের মতো সবুজ শাক, মুঠোভর্তি বাদাম এবং লেবু, কমলা, জাম্বুরা ইত্যাদি টকজাতীয় ফল চুলের স্বাস্থ্যের জন্য দারুণ।  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর