চীনাদের হতাশ করেছে আইফোন ১৬, কী কারণ?

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

প্রযুক্তি বিশ্ব যখন আইফোন ১৬ সিরিজে বুঁদ, তখন চীনের স্মার্টফোনপ্রেমীদের মন ভরাতে পারেনি অ্যাপলের এই ‘ফ্ল্যাগশিপ’ পণ্যটি। গতকাল (৯ সেপ্টেম্বর) ‘গ্লোটাইম’ ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর আগামী ১৩ সেপ্টেম্বর থেকে  আইফোন ১৬ সিরিজের প্রি-অর্ডার নেয়া শুরু করবে অ্যাপল। তবে চীনের বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মার্কিন এই টেক জায়ান্টকে। চলুন এর পেছনের কারণ জেনে নেয়া যাক।

আইফোন ১৬ ফোনটিকে অ্যাপল তাঁদের প্রথম এআই-ফোকাসড ফোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। নেটিভ এআই প্ল্যাটফর্ম- অ্যাপল ইন্টেলিজেন্স- এর মাধ্যমে দারুন সব এআই ফিচার অফার করছে নতুন আইফোনের ৪টি মডেল। বিশেষ করে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম এবং এ১৮ চিপসেটের যুগলবন্দীতে আইফোন ১৬ আরও বেশি এআই সক্ষম হয়ে উঠেছে। অর্থাৎ এআই ফিচারগুলোই নতুন আইফোনের মূল আকর্ষণ।

অথচ চীনের বাজারে এআই-এর কারণেই চ্যালেঞ্জের সম্মুখীন আইফোন ১৬। স্থানীয় গণমাধ্যম ও বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে এমনটাই জানা গিয়েছে। এর পেছনে কারণ হচ্ছে চীনের বাজারে আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে এআই ফিচার উপভোগ করতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। কেননা অ্যাপল ইন্টেলিজেন্স এখনও চীনা ভাষায় তৈরি হয়নি এবং চীনের বাজারের জন্য এর কোনো বিকল্পও ঘোষণা করেনি অ্যাপল।

ফলে স্বাভাবিকভাবেই নতুন আইফোন নিয়ে চীনে অনেকেই হতাশা ব্যক্ত করেছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে ভাইরাল হওয়া একটি হ্যাশট্যাগ হচ্ছে: ‘আইফোন ১৬-এর চাইনিজ ভার্সন এখনও এআই সাপোর্ট করে না’। উক্ত হ্যাশট্যাগটি ১ কোটি ১৩ লাখেরও বেশি ভিউ হয়েছে এবং ১৫০০ কমেন্ট এসেছে। 

চীনের ব্যবহারকারীদের আরেকটি অভিযোগ হচ্ছে এআই-বিহীন আইফোনের দাম। বিশেষ করে আইফোন ১৬ এর বেজ ও প্লাস মডেলের দাম এর আগের প্রজন্মের একই মডেলগুলোর সমান। তবে আশা করা হচ্ছে অ্যাপল চীনের বাজারে অ্যাপল ১৬ সিরিজের মডেলগুলোর দাম কমিয়ে আনতে পারে।

অ্যাপলের জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠেছে স্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ের কারণে। গতকাল আইফোন আসার পর আজই হুয়াওয়ে বাজারে নিয়ে এসেছে তাঁদের বহুল আলোচিত স্মার্টফোন মেইট এক্সটি- যেটাকে পৃথিবীর প্রথম ট্রাই-ফোল্ডিং স্মার্টফোন দাবী করছে হুয়াওয়ে।

চীনে অনেকেই এখন আইফোনের বিকল্প হিসেবে হুয়াওয়ের স্মার্টফোনকে বিবেচনা করে থাকে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই হুয়াওয়ের পক্ষে মত দিয়েছেন। 

প্রযুক্তি খাতের বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিজ এর বিশ্লেষক টবি ঝু মনে করেন চীনের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অ্যাপলকে অবশ্যই চীনের জন্য আলাদা করে এআই অ্যাপ বা সার্ভিস ইকোসিস্টেম নিয়ে আসতে হবে।

তবে আইডিসি’র বিশ্লেষক উইল ওং মনে করেন যে, অ্যাপলের শক্তিশালী গ্রাহক আনুগত্যের (কাস্টমার লয়্যালটি) কারণে আইফোন ১১, ১২ ও ১৩ সিরিজের ব্যবহারকারীদের অনেকেই নিজেদের ডিভাইস আইফোন ১৬-এ আপগ্রেড করতে চাইবেন। 

ফলে হুয়াওয়ের সাথে প্রতিযোগিতায় অ্যাপলের সম্ভাবনা কতটুকু সেটা এখনই হলফ করে বলে দেয়া যাচ্ছে না। 

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর