হেয়ার স্ট্রেটনার কি আসলেই চুলের ক্ষতি করে?

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

নিজের লুক বদলাতে চাইলে হেয়ার স্টাইলিং কোনো বিকল্প নেই। আর চুলের পরিবর্তনে হিট স্টাইলিং মাস্ট। এই স্ট্রেটনার ব্যবহারের সময় অনেকেই করে বসেন ভুল। যা চুলের জন্য হতে পারেন বড়সড় ক্ষতি কারণ। অনেকে না বুঝেই স্ট্রেটনারের উপর দোষ চাপিয়ে দেন। তাই আগে হেয়ার স্ট্রেটনারের সঠিক ব্যবহার জানতে হবে। তা নাহলে বড় ক্ষতি হতে পারে আপনার সাধের চুলের।

চুলের সাজে অনেকেই করেন হিট স্টাইলিং। হেয়ার স্টাইলিং টুলটি দিয়ে ইচ্ছেমতো চুল কার্ল করেন। কখনও বা আবার স্ট্রেট করেই বেরিয়ে পড়েন পার্টির জন্য। তাই স্টাইলিংয়ের জন্য বেশ কাজের এই যন্ত্রটি। তবে হেয়ার স্ট্রেটনার ব্যবহারের সময় অনেকে করে বসেন ছোট ছোট ভুল। আর তাতেই বারোটা বাজে চুলের। এই বিষয়টি অনেকে খেয়ালও করেন না। তাই চুল ঠিকঠাক রাখতে চাইলে হেয়ার স্টাইলিংয়ের সময় থাকতে হবে সতর্ক। তাই জেনে নিন স্ট্রেটনার ব্যবহারের ক্ষতিকর দিকগুলো।

হিট স্টাইলিংয়ের খারাপ দিক

হিট স্টাইলিং করে কোঁকড়ানো চুল পাওয়া যায়। আবার কেউ চাইলে চুল স্ট্রেটও করে নিতে পারেন। তাতেই আপনার লুকের আমূল বদল আসবে। এতে চুলের স্বাস্থ্য পড়তে পারে ক্ষতিকর প্রভাব। স্ট্রেটনার বা কার্লারের তাপ চুল থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে চুল হয়ে যায় রুক্ষ। এতে নষ্ট হতে পারে আপনার সাধের চুল। আর আপনি যদি প্রতিদিন হিট স্টাইলিং টুল ব্যবহার করেন, তবে বাড়তে পারে হেয়ার ফলও।

চুলের বেশি ক্ষতি হয় যে ভুলে

হিট স্টাইলিং করার সময় অনেকেই চুল ভিজিয়ে নেন। এটাই সবচেয়ে বড় ভুল। এতে চুলের আরও বেশি ক্ষতি হয় বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন। রেড বিউটি সেলুন এন্ড স্পার এই কর্ণধার জানান, ‘ভেজা চুলে কখনও স্ট্রেটনার ব্যবহার করবেন না। এতে আপনার চুলের গোঁড়া আলগা হয়ে যেতে পারে। ফলে স্ট্রেটনারে উঠে আসতে পারে মুঠো মুঠো চুল। যতই তাড়াহুড়ো থাকুক আগে ভেজা চুল ব্লো ড্রাই করে নিন। তারপর স্ট্রেটনার বা কার্লার চালান।

হিট প্রোটেকশন আছে সিরাম

হিট স্টাইলিংয়ে তাপে অনেক সময় চুল নষ্ট হয়ে যেতে পারে। তাই হিট প্রোটেকশনের জন্য লাগাতে পারেন বিশেষ সিরাম। এতে চুলের অনেকটাই ক্ষতি এড়ানো সম্ভব। তাই স্ট্রেটনার ব্যবহারের আগে লাগাতে পারেন এই হিট প্রোটেকশন সিরাম। অন্যথায় চুলের বারোটা বাজবে। এমনকি চুল পুড়ে যেতেও পারে। তাই আপনার প্রসাধনীর শপিং লিস্টে আজই যোগ করে নিন এই সিরাম। এটি ব্যবহারে চুলও থাকবে ঝলমলে এবং শাইনি।

বেশি হিট একদমই নয়

স্ট্রেট বা কোঁকড়ানো চুল আপনার লুক একেবারেই বদলে দেবে। তবে বেশি হিটে নষ্ট হতে পারে চুলের টেক্সচার। তাই নিজেকে সুন্দর দেখাতে কথাই কথাই হেয়ার স্টাইলিং যন্ত্র ব্যবহার করবেন না। পার্টি বা কোনো অনুষ্ঠানের জন্য এই সব স্টাইলকে সীমাবদ্ধ রাখুন। হিট স্টাইলিং ব্যবহার করলে চুলে নিয়মিত তেল লাগাতে হবে। তাতে হারানো ময়শ্চার ফিরে পাবে আপনার চুল।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর